1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দুদকের অভিযান - Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দুদকের অভিযান

  • প্রকাশিত : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৮.৩৪ এএম
  • ৭৭৬ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।:
মাদারীপুরে সহকারী শিক্ষকদের পদায়নে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে দুর্নীতি দমন কমিশন দুদক। এ সময় অভিযুক্ত জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুর রহমান দুদুকের টিমের সাথে বাকবিতন্ডায় জড়ায়। মঙ্গলবার সকালে শহরের শকুনি লেকেরপাড়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এই অভিযান চালানো হয়।

দুর্নীতি দমন কমিশন মাদারীপুর সম্মন্নিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, সম্প্রতি মাদারীপুর জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগ হয়। এরপর ওই শিক্ষকদের বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন করা হয়। পদায়ন করতে শিক্ষকদের কাছে থেকে ঘুষ গ্রহণ করেন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুর রহমান। একই কর্মকর্তার বিরুদ্ধে ঝড়ে পড়া শিক্ষার্থীদের জন্য নির্মিত উপআনুষ্ঠানিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও শিক্ষা সামগ্রী ক্রয়ের অর্থের লাখ লাখ টাকা আত্মসাতেরও অভিযোগ ওঠে। দুদকের প্রধান কার্যালয়ের অভিযোগের প্রেক্ষিতে সেখানে অভিযান যায় মাদারীপুর দুদকের ৭ সদস্যের একটি। যাচাইবাছাই করা হয় প্রয়োজনীয় সব কাগজপত্র। এ সময় প্রশ্ন করলে রেগে যান অভিযুক্ত জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুর রহমান। দুদকের সাথে জড়ান বাকবিতন্ডায়। তদন্ত শেষে রিপোর্ট প্রধান কার্যালয়ের প্রদান করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহনের কথাও জানান দুদকের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!