1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
 রাজৈরে বাজি ফাটানো নিয়ে দ্বন্দ্ব সংঘাত। প্রশাসনের পদক্ষেপে শান্ত হলো দুইগ্রামবাসী। - Madaripur Protidin
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

 রাজৈরে বাজি ফাটানো নিয়ে দ্বন্দ্ব সংঘাত। প্রশাসনের পদক্ষেপে শান্ত হলো দুইগ্রামবাসী।

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৬.২৮ পিএম
  • ৫৬৯ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।।
রাজৈরে বাজি ফাটানো নিয়ে দ্বন্দ্ব সংঘাত। প্রশাসনের পদক্ষেপে শান্ত হলো দুইগ্রামবাসী।
উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, প্রবাসী কল্যান সমিতি ও বিএনপিনহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সহযোগীতায় মাদারীপুরের রাজৈর উপজেলা সদরের বদরপাশা ও পশ্চিম রাজৈর এ দুই গ্রামবাসীর দ্বন্দ্ব সংঘত এখন শান্ত পরিবেশে রুপ নিয়েছে। দোকানপাট খুলেছে, সাধারন মানুষের স্বাভাবিক চলাচর শুরু হয়েছে। জনমনের আতংকও দুর হয়েছে॥ বুধবার বিকেলে থানার হলরুমে উপস্থিতদের মধ্যে আলোচনা মাধ্যমে এ সুষ্ঠ পরিবেশ তৈরী হয়। ওসি মাসুদ খান জানান, জনগনের অংশগ্রহনে রাজৈরে উদ্বুদ্ধ পরিস্থিতি মীমাংসার ফলে আগামীতে শান্তিপুর্ন পরিবেশ পাবো বলে আশাবাদি। তবে পুলিশ আইনশৃংলা রক্ষায় সর্বদায় তাদের চেষ্টা অব্যাহত রাখবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক জানান, উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রনে উপজেলা প্রশাসন , পুলিশ, সেনাবাহিনী প্রশংসামুলক পদক্ষেপ নিয়ে পরিস্থিতি শান্তিপুর্নভাবে সামাল দিয়েছে। আমরা আশারাখি রাজৈরবাসী আগামীতে শান্তিপুর্ন সহাবস্থানে থাকবে।

উল্লেখ্য রাজৈরে বাজি ফাটানো নিয়ে দ্বন্দ্বের জেরে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামবাসী। আঞ্চলিকতায় রুপ নেয়ায় সংঘর্ষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সংঘর্ষকালে পরস্পর প্রতিপক্ষরা দোকানপাট ভাংচুর, বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ, পুলিশের গাড়ী ভাংচুর, পুলিশকে মারধোর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাহাঙ্গীর আলমসহ পুলিশের বেশ কয়েকজন সদস্যসহ অন্তত অর্ধশত আহত হয়। পরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘন্টা যৌথ প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ৪ ঘন্টাব্যাপী রাজৈর উপজেলা সদরের বেপারীপাড়া ব্রিজের মোড়ে বদরপাশা ও পশ্চিম রাজৈর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওসি তদন্ত সঞ্জয় কুমার জানান, রোববার বিকেলে বিবদ্যমান উভয়পক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হয়- সোমবার(১৪-৪-২৫) সকাল দশটার দিকে উভয়পক্ষ থেকে ২০জন করে ৪০জন শালিস নিয়ে থানার হলরুমে বসে মীমাংসা করা হবে । কিন্তু তারপরেও সন্ধ্যায় এ সংঘর্ষ হলো যা অতি দুঃখজনক। উত্তেজিত জনতা পুলিশের উপর হামলা ও গাড়ী ভাংচুর করতেও দ্বিধা করেনি। পরে উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে সোমবার দুপুর ১টা থেকে রাত ১টা পর্যন্ত ১৪৪ ধারা জারী করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক। এ ঘটনায় রাজৈর থানার এসআই নজরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!