1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ধান নিয়ে বাড়ি ফেরা হলো না কৃষকের, বজ্রপাতে মৃত্যু - Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

ধান নিয়ে বাড়ি ফেরা হলো না কৃষকের, বজ্রপাতে মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৩.৩৫ পিএম
  • ৫০১ জন পঠিত

জেলা প্রতিনিধি, মাদারীপুর:

মাদারীপুরে ধান কেটে নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতের আঘাতে কাজল বাড়ৈ (১৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক একই গ্রামের জ্ঞান বাড়ৈর ছেলে।

হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার (২৮ এপ্রিল) বিকেলে কমলাপুর গ্রামের নিজ জমি থেকে ধান কাটতে বাবার সাথে যায় কাজল। পরে হঠাৎ করে তুমুল বেগে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় তার কাছাকাছি বজ্র পতিত হয় এবং তার গায়ে এসে লাগে। এতে তিনি জ্ঞান হারিয়ে জমির মধ্যে লুটিয়ে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তার বাবাসহ অন্যান্য কৃষকেরা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাজলকে মৃত্যু ঘোষণা করেন।

নিহতের কাকা সংকর বাড়ৈ জানান, বৃষ্টি দেখে ধানের বোঝা মাথায় নিয়ে অন্যান্য কৃষকদের সাথে বাড়ি ফিরছিল কাজল। হঠাৎ তার উপরে বজ্রপাত হয়। এসময় তার বাবাও সাথে ছিলেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ২৫০ শয্যা জেলা হাসপাতালে দায়িত্বরত মাদারীপুর সদর মডেল থানার এএসআই রাজ্জাক।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!