1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
উদ্বুদ্ধমাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত - Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

উদ্বুদ্ধমাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৩.৫২ পিএম
  • ৫৯১ জন পঠিত

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥
‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’ এই প্রতিপাদ্যে মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। রবিবার সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি আদালত চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক (জেলা ও দায়রা জজ) শরীফ এ. এম. রেজা জাকের, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল হান্নান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উপ সচিব মোহাম্মদ হাবিবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শাহ মো: সজীব, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. এমদাদুল হক খান প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ রাবেয়া বেগম। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞ বিচারকবৃন্দ, আইনজীবীবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।
অনুষ্ঠানে ফৌজদারী মামলার বিষয়ে এ্যাড. জামিনুর হোসেন মিঠু ও দেওয়ানী বিষয়ে শিলা রানী বণিককে সেরা প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও সেরা আইন সহায়তা প্রতিষ্ঠান হিসেবে মাদারীপুর লিগাল এসোসিয়েশনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ রাবেয়া বেগম জানান, ‘২০২৪ সালে আদালতে ২৯৬টি মামলা দায়ের এবং ১৫৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া লিগ্যাল এইডে মিমাংসা হয়েছে ১৭০টি। ৫৭৫ জন ব্যক্তিকে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!