1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে বিকাশ এজেন্টেসহ দুইজনকে কুপিয়ে দেড় লক্ষাধিক টাকা ছিনতাই । - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে বিকাশ এজেন্টেসহ দুইজনকে কুপিয়ে দেড় লক্ষাধিক টাকা ছিনতাই ।

  • প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০, ২.১৬ পিএম
  • ১০০১ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে বিকাশ এজেন্টেসহ দুইজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে এক লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টার দিকে সাধুর ব্রীজ-কুনিয়া গ্রামীন সড়কের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মাছচর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো, একই গ্রামের মোতালেব খালাসীর ছেলে কবির খালাসী (৩০) ও এলেম ঢালীর ছেলে ইলিয়াস ঢালী (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিরা জানায়, রাজৈর উপজেলার সাধুরব্রীজ এলাকার রাতে দোকান বন্ধ করে বিকাশ এজেন্ট ইলিয়াস মোটরসাইকেলযোগে চালক কবিরকে নিয়ে বাড়ি ফিরছিল। এসময় বাড়ির কাছাকাছি আসলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৮/১০ জন দুর্বৃত্তরা বেড়া জাল দিয়ে মোটরসাইকেলটি আটকে ধরে। পরে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে দুইজনকে কুপিয়ে নগদ এক লাখ ৮৫ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় রাতেই দুইজনকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ।
রাজৈর থানার অফিসার ওসি শেখ সাদি মুঠোফোনে জানান, পূর্ব শত্র“তার জের ধরে এ ঘটনা ঘটতে পারে । এ ঘটনায় অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে। ঘটনাস্থল ও হাসপাতাল দুটি স্থানেই পুলিশ পরির্দশণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!