1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ইউনিয়ন বিএনপির সম্মেলন, ৩ পদে প্রার্থী ২৩ জন - Madaripur Protidin
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রাজৈরে ইউনিয়ন বিএনপির সম্মেলন, ৩ পদে প্রার্থী ২৩ জন

  • প্রকাশিত : রবিবার, ১৮ মে, ২০২৫, ৬.৪৯ পিএম
  • ৫৬৩ জন পঠিত

আকাশ আহম্মেদ সোহেল, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ৩ পদে ফরম কিনেছেন ২৩ জন প্রার্থী। শনিবার (১৭ মে) বিকেলে কবিরাজপুর মিয়া বাড়ি মাদ্রাসা মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

স্থানীয় বিএনপির নেতাকর্মী সূত্রে জানা যায়, কবিরাজপুর ইউনিয়ন বিএনপি দুই ভাগে বিভক্ত। দুই গ্রুপের প্রধান ৪ জন সহ মোট ২৩ জন দলীয় ফরম কিনেছেন। এদের মধ্যে সভাপতি পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি চৌধুরী গোলাম মবিন (সোয়েব মিয়া) ও রাজৈর থানা যুবদলের সাবেক সহ সভাপতি সরদার শহীদুল্লাহ্ রেজাউল সহ ৮ জন দলীয় ফরম নিয়েছেন। সাধারণ সম্পাদক পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হাওলাদার ও এক নেতা লতিফ হাওলাদার সহ ৮ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে হানিফ মাতুব্বর সহ ৭ জন বিএনপির দলীয় ফরম ক্রয় করেছেন। ৫০০ টাকা মূল্যে ফরমগুলো বিক্রি করেন জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান কমিশনার ও মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. জাফর আলী মিয়া। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য বজলু হাওলাদার, সদস্য অ্যাড. এইচ এম মিজানুর রহমান, সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য, সদস্য গাউছ-উর-রহমান। এছাড়াও রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব মিয়া, সাবেক সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একরাম শেখ সহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!