1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৮.৩৮ পিএম
  • ৮৭৯ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ তাওহীদ মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল আনুমানিক ১০ টার দিকে সদর উপজেলার ছিলারচর গ্রামে এ ঘটনা ঘটে । শিশু তাওদীদ মাদারীপুর শহরের শহীদ হারুন সড়ক এলাকার ইতালি প্রবাসী মোহাম্মদ সুজন মিয়ার একমাত্র পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুদিন আগে মায়ের সাথে শিশু তাওহীদ সদর উপজেলার ছিলারচর গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। রোববার সকালে বাড়ির পাশেই খেলা করছিল শিশু তাওহীদ। হঠাৎ করেই নিখোঁজ হয় সে। অনেক খোজাঁখুজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে পরিবারের লোকজন। সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে মাদারীপুর শহরের শহীদ হারুন সড়ক এলাকায় তার দাদা বাড়িতে নিয়ে আসা হয়। পরে দুপুরে দরগা শরীফ কবরস্থানে তাওহীদের জানাজা শেষে দাফন করা হয়। এদিকে শিশু তাওহীদের মৃত্যুতে বাড়িতে শোকের মাতম চলছে।
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক ( তদন্ত) শহিদুল ইসলাম বলেন, পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। কোন অভিযোগ না থাকায় পরিবারের জিম্মায় শিশুটির লাশ বুঝিয়ে দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!