1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
গাজিপুরের কালিয়াকৈর থেকে বিপুল পরিমান জাল টাকা এবং জাল টাকা তৈরির মেশিনসহ রিয়াজ হোসেন  গ্রেফতার   - Madaripur Protidin
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

গাজিপুরের কালিয়াকৈর থেকে বিপুল পরিমান জাল টাকা এবং জাল টাকা তৈরির মেশিনসহ রিয়াজ হোসেন  গ্রেফতার  

  • প্রকাশিত : শনিবার, ৭ জুন, ২০২৫, ১২.৩৪ পিএম
  • ৫৫৯ জন পঠিত

অফিস রিপোর্টঃ গাজিপুরের কালিয়াকৈর থেকে বিপুল পরিমান জাল টাকা এবং জাল টাকা তৈরির মেশিনসহ
রিয়াজ হোসেন (২২)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ ।

র‌্যাব জানান, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিলগ্ন থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, প্রতারক ও জাল নোট তৈরি ও বাজারতকরণ চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ এবং সক্রিয় সদস্যদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গত রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন ভান্নারা বেলতলা এলাকায় অভিযান পরিচালনা করে ১০,০৬,৫০০/- (দশ লক্ষ ছয় হাজার পাঁচশত)জাল টাকা ও জাল টাকা তৈরির মেশিনসহ রিয়াজ হোসেন (২২)’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে একজন পেশাদার জাল টাকা তৈরিকারক এবং ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন ভান্নারা বেলতলা এলাকার নিজ বাড়িতে জাল টাকা তৈরির মেশিন দিয়ে জাল টাকা তৈরি করে আসছে। পরবর্তীতে উক্ত জাল টাকা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন অনলাইন গ্রুপে চাহিদা মোতাবেক বিভিন্ন লোকের কাছে বাজারজাত করে আসছে। সে সারা বছরই জাল টাকা খোলা মার্কেটে সরবরাহ করে কিন্তু বিশেষ করে ঈদ-উল-আযাহায় অধিক পরিমাণে নগদ টাকার লেনদেন হয় বিধায় সে এ সুযোগটি গ্রহণ করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ০৩ জুন ২০২৫ তারিখ মধ্যরাতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন ভান্নারা বেলতলা এলাকায় অভিযান পরিচালনা করে ১০,০৬,৫০০/- (দশ লক্ষ ছয় হাজার পাঁচশত) টাকার জাল নোট ও জাল নোট তৈরির মেশিন সহ রিয়াজ হোসেন (২২)’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।অদূর ভবিষ্যতে এরূপ সংঘবদ্ধ জাল নোট তৈরি ও বাজারজাতকরণ চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!