1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ডাসারে দুই কিশোরকে বেঁধে মারধরের ঘটনা ফেসবুকে ভাইরাল - Madaripur Protidin
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান 

ডাসারে দুই কিশোরকে বেঁধে মারধরের ঘটনা ফেসবুকে ভাইরাল

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৭.০৪ পিএম
  • ৬৩৮ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
চুরির অভিযোগে মাদারীপুরের ডাসারে দুই কিশোরকে বেঁধে মারধরের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম(ফেসবুকে) ভাইরাল হয়েছে। আজ রবিবার সকালে ফেসবুকে দেখা গেছে ভাইরালের চিত্র। ওই দুই কিশোর হল কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাাড়া গ্রামের বেলায়েত কবিরাজের ছেলে জাকির কবিরাজ-(১৭) ও একই ইউনিয়নের দক্ষিন মাইজপাড়া গ্রামের কুদ্দুস হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার-(১৭)।

পুলিশ ও ভূক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার নবগ্রাম ইউনিয়নের একটি বাড়িতে চুরি করতে যায় বেশ কয়েক জন কিশোর। টের পেয়ে স্থানীয় লোকজন ওই দুই কিশোরকে আটক করে বেঁধে মারধর করে ছেড়ে দেন তারা। এ মারধরের ঘটনা হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এদিকে কাজী বাকাই এলাকার পুর্ব মাইজপাড়া গ্রামের মহিউদ্দিন মাতুব্বরের বাড়িতে সম্প্রতি আরেকটি চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে এসে কিশোর জাকির কবিরাজের ঘর থেকে বিভিন্ন ধরনের চোরাই মাল উদ্ধার করে স্থানীয় এক মাতুব্বরের জিম্মায় রাখেন। এদিকে এঘটনার পর থেকে ওই দুই কিশোর পলাতক রয়েছে।

ভূক্তভোগী মহিউদ্দিন মাতুব্বর অভিযোগ করে বলেন, আমার ঘরের চোরাইকৃত মালামাল জাকির কবিরাজের ঘর থেকে ডাসার থানার এসআই সাইফুল ইসলাম উদ্ধার করে স্থানীয় এক মাতুব্বরের জিম্মায় রেখেছেন। আমি আমার মালামাল ফেরত চাই।

এব্যাপারে ডাসার থানার এসআই সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাকির কবিরাজের ঘর থেকে কিছু চোরাইকৃত মালামাল জব্দ করে স্থানীয় এক মাতুব্বরের জিম্মায় রাখা হয়েছে। তবে এ ঘটনায় কোন অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা নিতে পারিনি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!