1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
র‌্যাব-৮ এর অভিযানে ডিএমপি ঢাকার আদাবর হতে জেএমবির ০১ জন সক্রিয় সদস্য গ্রেফতার। - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

র‌্যাব-৮ এর অভিযানে ডিএমপি ঢাকার আদাবর হতে জেএমবির ০১ জন সক্রিয় সদস্য গ্রেফতার।

  • প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০, ৪.৫৩ পিএম
  • ৮৩৭ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাব-৮ এর অভিযানে ডিএমপি ঢাকার আদাবর হতে জেএমবির ০১ জন সক্রিয় সদস্য গ্রেফতার হয়েছে।
এলিট ফোর্স র‌্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই জঙ্গী ও সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। র‌্যাবের তথা আইন-শৃংখলা বাহিনীর নিয়মিত অভিযানের ফলে জঙ্গী/উগ্রপন্থী দমনে বাংলাদেশের সাফল্য বিশ্বব্যাপী সমাদৃত। বর্তমান সময়ে বাংলাদেশের জঙ্গী/উগ্রপন্থী গোষ্ঠী সমূহ আগের মত শক্তিশালী না থাকলেও গোপনে তারা যেন পুনরায় সংগঠিত না হতে পারে তার জন্য র‌্যাব সদা জাগ্রত। এর প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে র‌্যাব বরিশাল অঞ্চলে কয়েকজন জঙ্গী/উগ্রপন্থীর অবস্থান সম্পর্কে তথ্য পায় এবং এদের গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহন করতে তৎপরতা শুরু করে।
র‌্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৭ সেপ্টেম্বর বিকালে ডিএমপি ঢাকার আদাবর এলাকা থেকে ০১ একজন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি এর সক্রিয় সদস্য গ্রেফতার করে। গ্রেফতারকৃত জেএমবি সদস্য হলেন ঃ মোঃ রবিউল আওয়াল রিজন(২৭), পিতা- মোঃ আব্দুল মমিন মন্ডল, স্থায়ী সাং-পার্বতীপুর, পোঃ-সানেরহাট, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর, অস্থায়ী সাং-আদাবর বায়তুল আমান হাউজিং রোড, রোড নং-১২, ব্লক-বি, বাসা নং-৫২০, আদাবর, ডিএমপি, ঢাকা।
আটককৃত আসামী মোঃ রবিউল আওয়াল রিজন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করে বলে জানায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করে এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য গোপন মিটিং, লিফলেট বিতরণ, অনলাইনে বিভিন্ন প্লাটফরমে জঙ্গি তৎপরতা চালনার মাধ্যমে সদস্য সংগ্রহ করত বলেও প্রাথমিকভাবে স্বীকার করে। তারা বেশ কিছু বছর ধরে জেএমবি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করত বলেও প্রাথমিকভাবে স্বীকার করে। এছাড়া বিভিন্ন সময় পূর্বে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদেও ধৃত আসামীর বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!