1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে  সত্তরোর্ধ্ব   বৃদ্ধাকে পেটানোর ঘটনায় দুইভাই গ্রেপ্তার - Madaripur Protidin
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রাজৈরে  সত্তরোর্ধ্ব   বৃদ্ধাকে পেটানোর ঘটনায় দুইভাই গ্রেপ্তার

  • প্রকাশিত : শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৫.৪৮ পিএম
  • ৫৫০ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম মধ্যেপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে  এক  সত্তরোর্ধ্ব  বৃদ্ধাকে পেটানোর ঘটনায় অভিযুক্ত  আপন দুইভাইকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে রাজৈর থানা পুলিশ।
গতকাল রাতে এজাহারের ভিত্তিতে অভিযুক্তদের নিজ বাড়ি থেকে  অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এজাহারে বিবরন সুত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আব্দুল মজিদ খান ও তার প্রতিবেশী সোহেল কাজীর সাথে বিরোধী চলে আসছিলো। এরি জেরে আব্দুল মজিদ খানের স্ত্রী সবজান  বেগম( ৭৫) কে পিটিয়ে গুরতর জখম করা হয়। পরে বৃদ্ধাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাক  তাকে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুরে রেফার করে। বর্তমানে আহত বৃদ্ধা তার বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।  এঘটনা নিয়ে কয়েকবার গ্রামের সালিসি বৈঠক হলেও  সমাধান না হওয়ায়  ভুক্তভোগীর ছেলেরা রাজৈর  থানার দারস্থ হলে এজাহারের ভিত্তিতে সোহেল কাজী( ৩৩)  ও তার ভাই রাসেল কাজীকে (২৮) গ্রেপ্তার করে।  অভিযুক্তরা  একই এলাকার মৃত এচাহক কাজীর ছেলে।
আহত বৃদ্ধার ছেলে ইলিয়াস খান অভিযোগ করে জানান, সোহেল কাজী ও রাসেল কাজীসহ আরোও কয়েজনের  হামলায় আমার সত্তর বছর বয়সী মা   গুরতর জখম অবস্থায় হয়েছে, আমরা এই ঘটনার সুষ্ঠ বিচার চাই।
অভিযোগের ভিত্তিতে মৃত এচাহক কাজীর বাড়িতে গিয়েও কারো সাথে কথা বলা সম্ভব হয়নি।
রাজৈর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ খান জানায়, এজাহারের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অন্য আসামীদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!