1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পৃথক অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের ০৩ নেতাকর্মী গ্রেফতার - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

পৃথক অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের ০৩ নেতাকর্মী গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৩.০০ পিএম
  • ৫২৭ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাব-৪ এর পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের ০৩ নেতাকর্মী গ্রেফতার

“বাংলাদেশ আমার অহংকার”-এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

র‌্যাব জানায়, এরই ধারাবাহিকতায়, ৩ আগস্ট সন্ধ্যায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী অঙ্গ-সংগঠনের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। গ্রেফতারকৃতরা হলো – মাশরিকুল ইসলাম ইমন(৩২), সমীর মৌলিক(৩৫) এবং মোঃ মাহামুদুল হাসান মুন্নু দেওয়ান(৪৫)।

র‌্যাব-৪ সিপিসি-২, সাভার ও এজাহার সূত্রে জানা যায়, ৩ আগস্ট সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪, সিপিসি-২, সাভার এর একটি চৌকষ আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নয়ারহাট এলাকায় একটি অভিযান পরিচালনা করে গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার অন্যতম সমন্বয়কারী, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইলে চাঞ্চল্যকর সুমন হত্যাসহ একাধিক হত্যা মামলার অন্যতম আসামী এবং নিষিদ্ধ ছাত্রলীগ, ঢাকা জেলা উত্তর এর উপ-আইন বিষয়ক সম্পাদক ও গণ বিশ্ববিদ্যালয় এর সাধারণ সম্পাদক মাশরিকুল ইসলাম ইমন(৩২)’কে গ্রেফতার করে।

র‌্যাব-৪ সিপিসি-৩, মানিকগঞ্জ ও এজাহার সূত্রে জানা যায়, ৩ আগস্ট সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ এর পৃথক দুটি অভিযানে মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন ঘিওর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও বিস্ফোরণের অপরাধে তদন্তেপ্রাপ্ত আসামী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর সহযোগী সংগঠন যুবলীগের বালিয়াখোড়া ইউনিয়ন সহ-সভাপতি সমীর মৌলিক(৩৫) ও পয়লা ইউনিয়ন সভাপতি মোঃ মাহামুদুল হাসান মুন্নু দেওয়ান(৪৫)’কে গ্রেফতার করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!