1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ৬ হাজার কেজি পলিথিন জব্দ - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে ৬ হাজার কেজি পলিথিন জব্দ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০, ৪.৪২ পিএম
  • ১০০১ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া এলাকায় সোমবার বিকেল ৩টার দিকে র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ পান্নু মোল্লার বাড়ি থেকে ৬ হাজার কেজি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন জব্দ করা হয়।  পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

সোমবার রাতে র‌্যাব-৮,  মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, রাজৈর উপজেলার খালিয়া এলাকায় পলিথিন ব্যবসায়ী মোঃ পান্নু মোল্লা তার বাড়িতে  সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রেখেছে। উক্ত সংবাদের ভিত্তিতে খালিয়া এলাকায় মোঃ পান্নু মোল্লাার বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করে সর্বমোট ৬ হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন উদ্ধার করা হয়। এ সময় অবৈধ ভাবে পলিথিন মজুদ ও বিক্রি করার অপরাধে ফজল মোল্লার ছেলে মোঃ পান্নু মোল্লাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আবু জাহের। জব্দকৃত পলিথিন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে মাদারীপুর জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!