1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
“মুজিবর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” রাজৈরে মাসব্যাপি মোবাইল মেইনটেনেন্স কাজের শুভ উদ্বোধন - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

“মুজিবর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” রাজৈরে মাসব্যাপি মোবাইল মেইনটেনেন্স কাজের শুভ উদ্বোধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০, ১.৩৫ পিএম
  • ১০৪৪ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে মাদারীপুরের রাজৈর স্থানীয় প্রকৌশল দপ্তর “মুজিবর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” এ স্লোগানকে সামনে রেখে মাসব্যাপি মোবাইল মেইনটেনেন্স কাজের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার(১-১০-২০) এ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলার নির্বাহী অফিসার মোঃ আনিসুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) রেজওয়ানা কবির, উপজেলা প্রকৌশলী কাজী মাহমদুল্লাহ, পৌর প্রকৌশলী নুরুল ইসলাম খান,  কৃষি সম্সাপ্বেরসারন কর্মককর্তা ফরহাদুল মেরাজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  এইচএম  মাহবুবুর রহমানন, সাবেক ভাইস চেয়ারম্যান  শান্তি রঞ্জন দাস ও প্রেসক্লাব সভাপতি খোন্দকার আবদুল মতিন । এছাড়াও উপ-সহকারী প্রকৌশলী, সার্ভেয়ার, কার্য্যসহকারী ও এলসিএস সুপারভাইজার ও কর্মীগনের সম্পৃক্ততায় মোবাইল মেইনটেনেন্স সম্পন্ন হয়।
অফিস সুত্র জানায় “মুজিবর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” শ্লোগানকে সামনে রেখে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সারা মাসব্যাপি মোবাইল মেইনটেনেন্স কাজ “ গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর-২০২০” বাস্তবায়নকল্পে অক্টোবর মাসকে ঘোষনা করেছে । এই মাস থেকে রাজৈর উপজেলা এলজিইডি উপজেলায় অন্যান্য প্রকল্প বাস্তবায়ন কর্মসূচীর অধীনে যেসব গুরুত্বপূর্ন রাস্তা মেরামতের পরিকল্পনায় অর্ন্তভূক্ত নেই- সে সব রাস্তার পট হোল, এজিং ফেইলর ও রেইন কাটসহ বিভিন্ন টাইপের ত্রুটি মেরামত করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এই রক্ষণাবেক্ষণের ফলে গ্রামীণ সড়ক এবং সড়ক অবকাঠামো ক্ষয়ক্ষতি হার কমিয়ে এনে সড়কের স্থায়ীত্বকাল বৃদ্ধি পাবে, গ্রামীণ সড়কের যানবাহন চলাচল নিরাপদ হবে, সড়ক ব্যবহারকারীদের রক্ষণাবেক্ষণ কার্যক্রমে সংযুক্ত করবে, সড়ক রক্ষণাবেক্ষনের বরাদ্দকৃত অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে।##

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!