1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে আবারো ওয়ান ইলেভেন সৃষ্টি হবে- খাইরুল কবির খোকন - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজনৈতিক স্থিতিশীলতা হারালে আবারো ওয়ান ইলেভেন সৃষ্টি হবে- খাইরুল কবির খোকন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৪.২৫ পিএম
  • ৭০৮ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধিঃ
বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন বলেছেন রাজনৈতিক স্থিতিশীলতা হারালে আবারো ওয়ান ইলেভেন সৃষ্টি হতে পারে।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন ওয়ান ইলেভেন বুঝেন আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৭ সালে তখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে দেশ ছাড়া করার চেষ্টা করা হয়েছিল। তারেক রহমানকে তিনতলা থেকে ফেলে দিয়ে হাড় ভেঙে ফেলা হয়েছিল। তাই ওয়ান ইলেভেনের ঘটনা সৃষ্টি হবে যদি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। বুধবার বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও সংসদীয় আসন ভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যকর্ম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আর বলেন বর্তমান সরকারের কিংস পাটি এনসিপি তারা সরকারে না থেকেও সরকারের সুযোগ সুবিধা পাচ্ছে, তারা প্রটোকল পাচ্ছে, তারা ডিসি,এসপি,ওসি বিভিন্ন সরকারি অফিসে গিয়ে সুযোগ সুবিধা পাচ্ছে এবং ব্যবসা-বাণিজ্য ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে সবকিছু তারা নিয়ন্ত্রণ করছে। তারা বলছে সংস্কার ও বিচার না হওয়া পর্যন্ত তারা নির্বাচন হতে দেবে না। আমরা বিএনপির ১৬ বছর লড়াই সংগ্রাম করেছি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জাতীয় নির্বাচনের জন্য অনির্বাচিত সরকারের হাতে দেশ জাতি কখনও নিরাপদ নয়।

এসময় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সভাপতিত্বে ও মাদারীপুর জেলা সদস্য সংগ্রগ ও নবায়ন কমিটির সদস্য প্রধান সিরাজুল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম,
কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাসুক,কেন্দ্রীয় কমিটির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া,যুগ্ন আহবায়ক এ্যাড, জামিনুল হোসেন মিঠু, মিজানুর রহমান মুরাদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!