1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
আইনশৃঙ্খলা বাহিনীর উপর গুলি করে পালিয়ে যাওয়া সেই দুর্র্ধষ সন্ত্রাসী আল-আমিন দুই সহযোগীসহ র‌্যাবের হাতে গ্রেফতার; বিদেশী পিস্তল, গুলি উদ্ধার - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

আইনশৃঙ্খলা বাহিনীর উপর গুলি করে পালিয়ে যাওয়া সেই দুর্র্ধষ সন্ত্রাসী আল-আমিন দুই সহযোগীসহ র‌্যাবের হাতে গ্রেফতার; বিদেশী পিস্তল, গুলি উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৬.৫৮ পিএম
  • ৪১৯ জন পঠিত

‘অফিস রিপোর্ট:আইনশৃঙ্খলা বাহিনীর উপর গুলি করে পালিয়ে যাওয়া সেই দুর্র্ধষ সন্ত্রাসী আল-আমিন দুই সহযোগীসহ গ্রেফতারসহ বিদেশী পিস্তল, গুলি উদ্ধার করেছে র‌্যাব

র‌্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায়, ১৪ আগস্ট রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পাড়াগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন ও ০১ রাউন্ড গুলিসহ অবৈধ অস্ত্রধারী ০৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো – (১) রাজিব হোসেন (৩৮), (২) মোঃ আল আমিন (৩৮) এবং (৩) মোঃ জুয়েল মিয়া (৪৫)।

র‌্যাব-৪ সিপিসি-২, সাভার এবং এজাহার সূত্রে জানা যায়, ১৪ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪, সিপিসি-২, সাভার এর একটি চৌকষ আভিযানিক অভিযান পরিচালনা করে ঢাকা জেলার সাভার থানাধীন বালিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে মোঃ আল আমিন এবং দেওয়নবাড়ী এলাকা হতে মোঃ জুয়েল মিয়া (৪৫) কে গ্রেফতার করে। তাদের উভয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়া থানাধীন পাড়াগ্রাম এলাকায় অভিযান পরিচালরা করে আসামী রাজিব হোসেন (৩৮)’কে ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০১ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে। ইতোপূর্বে আল-আমিনকে গ্রেফতারে একাধিক বার অভিযান পরিচালনা করা হলেও সে আইনশৃঙ্খলা বাহিনীর উপর গুলি করে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামিরা আন্ত:জেলা সন্ত্রাসী কার্যকলাপ ও ডাকাতির সাথে জড়িত। তাহারা আন্ত:জেলায় বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, দেশী ও বিদেশী অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে ছিনতাই, চাঁদাবাজি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে ডাকাতি, বিভিন্ন এলাকায় বাড়ি ঘর চিহ্নিত করে ডাকাতি, বিভিন্ন মহাসড়ক, আঞ্চলিক মহাসড়কে বাস, ট্রাক, গার্মেন্টস পন্যবাহী কাভার্ডব্যানে ডাকাতি করে থাকে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক সহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!