1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
 রাজৈরে  মাদক ব্যবসা, ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

 রাজৈরে  মাদক ব্যবসা, ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

  • প্রকাশিত : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৮.২২ পিএম
  • ৬১৬ জন পঠিত
জেলা প্রতিনিধি, মাদারীপুর:
মাদারীপুরের রাজৈরে প্রকাশ্যে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বৌলগ্রাম ব্রিজ এলাকায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ইউপি সদস্য, মহিলা দল নেত্রী ও এনসিপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। এসময় মাদক ব্যবসায়ী ও সেবকদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা। বর্তমানে আমাদের সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। এভাবে চলতে থাকলে আমাদের সন্তানেরাও ভাল থাকতে পারবে না। প্রশাসনের উচিৎ এগুলো বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। কিন্তু তা হয় না। দেখা যায়, যারা মাদক ব্যবসা করে ও সেবন করে তাদের ধরা হলেও কিছুদিন পর আবার ফিরে এসে একই ভাবে কাজ চালিয়ে যায়। এমন কেন হবে? যদি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা না করা যায় তাহলে সমাজের উড়তি বয়সী সন্তানেরা নষ্ট হয়ে যাবে। আমরা সাধারণ মানুষ দেখেও কিছু বলতে পারি না। আমাদের দাবি প্রশাসন যেন অতিদ্রুত সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করে।
এসময় উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইদ্রিস মোল্লা, উপজেলা মহিলা দলের সভাপতি প্রার্থী ফারহানা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আদনান হাবিব, স্বেচ্ছাসেবী সংগঠন ‘নবজীবন ব্লাড কালেকশন গ্রুপ’ এর প্রতিষ্ঠাতা তরিকুল ইসলামসহ স্থানীয় যুব সমাজ ও অভিভাবকবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!