1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা চিকিৎসক হয়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়াতে চায় - Madaripur Protidin
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান 

এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা চিকিৎসক হয়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়াতে চায়

  • প্রকাশিত : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১০.১৫ এএম
  • ৫৭৩ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি
২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে মাদারীপুর জেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে সাফল্য অর্জন করেছে মাইমুনা তাবাসসুম (অর্পা)। তার স্বপ্ন সে চিকিৎসক হয়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়াতে চায় । অর্পা চলতি বছর মাদারীপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে জেলায় প্রথম স্থান অধিকার করেছে। তাঁর মোট প্রাপ্ত নম্বর ১১৯০। মাইমুনা তাবাসসুম মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের বাসিন্দা মো. মোকলেছুর রহমান মুকুল মোল্লা ও মোসা. লুবনা চৌধুরী দম্পতির কন্যা। তার বাবাও একজন সফল ব্যাবসায়ি ।

মাইমুনা তাবাসসুম অর্পা এর আগে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় মাদারীপুর ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১২৪৩ নম্বর পেয়ে জিপিএ-৫ অর্জন করে মাদারীপুর জেলার মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছিলো। ধারাবাহিকভাবে এই সাফল্য তাঁর অধ্যবসায়, মেধা ও দায়িত্ববোধের উজ্জ্বল প্রমাণ রেখেছে।
ভবিষ্যতে তিনি একজন চিকিৎসক হয়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চান বলে জানিয়েছেন। প্রভাষক মো.আসাদুজ্জামান বলেন, “অর্পার এই কৃতিত্ব কলেজের গৌরব বৃদ্ধি করেছে। তার নিষ্ঠা ও অধ্যবসায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

এদিকে মাদারীপুর সরকারি কলেজ ও ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকেও তাঁকে প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান দুটির শিক্ষকরা বলেন, অর্পার ধারাবাহিক সাফল্য জেলার শিক্ষার্থীদের নতুন করে অনুপ্রাণিত করবে।
মাদারীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহীদ হোসেন বলেন , আমি অর্পার সাফল্যে আনন্দিত। তার স্বপ্ন বাস্তবে রুপ নিক এ কামনা করি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!