1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
নগণের শান্তি নিশ্চিত করাই জাকের পার্টির মূল কাজ- জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

নগণের শান্তি নিশ্চিত করাই জাকের পার্টির মূল কাজ- জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল

  • প্রকাশিত : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৫.১০ পিএম
  • ৫৯১ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি ॥
‘জাকের পার্টি একটি আদর্শভিত্তিক দল, জাকের পার্টির কাছে ক্ষমতা মূল বিষয় নয়,আগে হচ্ছে এদেশের মানুষ এবং এদেশের ১৮ কোটি জনগণ – একথা বলেছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল । জনগণের শান্তি নিশ্চিত করাই হলো জাকের পার্টির মূল কাজ।’ মঙ্গলবার বিকেলে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন জাকের পার্টির আয়োজনে সারা বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে সারিন্তাবাদ নতুন বাজার হাজী আফতাবউদ্দিন মিনা উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জনসভায় উপস্থিত বক্তারা বলেন, ‘সারা বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে গত মাসের ২০ তারিখ থেকে শুরু হয়েছে ইউনিয়ন ভিত্তিক জনসভা। তারই ধারাবাহিকতায় আজকে পাইকপাড়া ইউনিয়নের জনসভা। আমাদের উদ্দেশ্য হলো সারা বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার লক্ষে জনসভা করা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির প্রতীক গোলাপ ফুল মার্কায় ভোট দেওয়ার আহবান জানানো।’

পাইকপাড়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ সরোয়ার হাওলাদারের সভাপতিত্বে ও মাদারীপুর জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি মোঃ ফায়েক মাতুব্বরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক বিভাগের সভাপতি মোঃ সামচুল আলম সিরাজ মুন্সি, জাকের পার্টি মাদারীপুর জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আকন, যুব ফ্রন্টের জেলা শাখার সভাপতি এস এম মাসুদ উদ্দিন আহমেদ, ফরিদপুর বিভাগের ছাত্র ফ্রন্টের সভাপতি সোহানুর রহমান সুজন জমাদার, জাকের পার্টি শ্রমিক ফ্রন্টের মাদারীপুর জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম মোড়ল, ছাত্র ফন্ট রাজৈর উপজেলা শাখার সভাপতি সেলিম শেখ, রাজৈর উপজেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন (মাতু) প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!