1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা - Madaripur Protidin
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত

রাজৈরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা

  • প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৭.৫১ পিএম
  • ২৬৪ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।

রাজৈরের গ্রামে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানের জননী রুমি বেগমের  ঝুলন্ত লাশ নিজ ঘর থেকে উদ্ধার করা হয়েছে পুলিশ। তবে মৃত গৃহবধূর  পরিবারের দাবী শশুরবাড়ির লোকেরা  হত্যা  পরিকল্পিতভাবে তাকে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখেছে। ঘটনাটি ঘটেছে মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় গাঙ্গকান্দি গ্রামে। রুমি বেগম (২৯)  এ গ্রামের  মালয়েশিয়া প্রবাসী শিপন মোল্লার স্ত্রী  এবং একই উপজেলার গোবিন্দপুর গ্রামের সোনা মিয়া মাতুব্বরের মেয়ে । পুলিশ খবর পেয়ে  আজ শনিবার সকালে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর   মর্গে পাঠিয়েছে।

জানা যায়,  ২০১২ সালে   রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গাঙ্গকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা হালিম মোল্লার বড় ছেলের শিপন মোল্লার সাথে  একই উপজেলার  গোবিন্দপুর গ্রামের সোনা মিয়া মাতুব্বরের মেয়ে রুমির  বিবাহ হয়।    তাদের ঘরে বারো, চার ও তিন বছরের দুটি মেয়ে ও একটি ছেলে সন্তান হয়। তবে তাদের পরিবারে বিভিন্ন সময় পারিবারিক কলহ হতো শশুরবাড়ির লোকদের সাথে।  এরই জের ধরে আত্মহত্যা বা হত্যার ঘটনা ঘটে থাকতে পারে।  তবে রুমির পরিবারের দাবী তাকে পরিকল্পিতভাবেই হত্যার করা হয়েছে।

নিহতের বড় বোন  সুমি আক্তার জানান, বিয়ের পর থেকেই  ওরা আমার বোনকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক চাপে রাখতো, শুক্রবার দিবাগত  রাত ১০টার দিকেও  বোনের সাথে কথা হয়েছে, সে কিভাবে আত্নহত্যা করে, ওর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের  দাগ রয়েছে।

রাজৈর থানার অফিসার ইনচার্জ তদন্ত কুতুবউদ্দিন আহম্মেদ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে, নিহতের পরিবার  একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে, পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!