1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুর ও রাজৈরে নিম্নমানের খাবার সরাবরাহের অভিযোগ।মাদারীপুর সদরে টিফিনের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ,: তদন্ত কমিটি গঠন। - Madaripur Protidin
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

মাদারীপুর ও রাজৈরে নিম্নমানের খাবার সরাবরাহের অভিযোগ।মাদারীপুর সদরে টিফিনের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ,: তদন্ত কমিটি গঠন।

  • প্রকাশিত : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১১.২৯ এএম
  • ১৩৬ জন পঠিত

মাদারীপুর প্রতি‌নি‌ধি:

মাদারীপুর ও রাজৈরে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ উঠেছে। তবে জেলাব্যাপী  নিম্নমানের  সরবরাহ ও  সরবরাহকৃত টিফিনের খাবার খেয়ে মাদারীপুর উপজেলায় ২০ শিক্ষার্থী অসুস্থ হওয়ার   ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার  জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তারের স্বাক্ষরিত এক চিঠিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহম্মেদকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।কার্যাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠান সামান্তা ট্রেডার্সের মাধ্যমে ফিডিং কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের মাঝে  এ কলা, পাউরুটি ও ডিম বিতরণ করে।খাবার গ্রহণের কিছুক্ষণ পরেই সদর উপজেলার ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে অসুস্থ ১৭ জন শিক্ষার্থীকে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা শেষে ১১ জনকে রাতে ছেড়ে দেয়া হয়। বাকি ৬ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।চিকিৎসা নিয়ে পরে তারাও বাড়ী ফিরে গেছে।

জানা যায়, বুধবার  দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় সরকারি ফিডিং কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের মাঝে পাউরুটি ও ডিম বিতরণ করে সমতা ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। খাবার গ্রহণের কিছুক্ষণ পরই শিক্ষার্থীদের মধ্যে পেট ব্যথা, বমি, ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দেয়। এ ঘটনায় পোকরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আনিকা, জামিলা, রাহিমা, মীম ও চতুর্থ শ্রেণির রাবেয়া ও তাবাসসুমকে পেটে ব্যথায় গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।

আক্রান্ত বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে, পোকরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাউজদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, করদি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান।

অন্যদিকে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি শাখারপাড় স: প্রা: বিদ্যালয়ে, রাজৈর  সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে    স্কুল ফিডিং কর্মসূচিতে ছত্রাক জনিত পাউরুটি, নষ্ট ডিম ও  নিম্নমানের কলাসহ অনিয়মের অভিযোগ উঠেছে।

এবিষয়ে শিক্ষার্থীদের অবিভাবকরা জানায়, ১০টা থেকে ১১ টার মধ্যে অথবা বিদ্যালয় ছুটির আগে নাস্তা বিতরণ করলে শিশুদের দিনে ২বার বিদ্যালয়ে আসতে হতো না। এবং সকল শিক্ষার্থীরা নাস্তা পেতো। এ বিষয়ে শিক্ষকরা বলেন, নাস্তা দেরিতে আসায় বিতরণ করতে দেরি হয়। শিক্ষার্থ ীদের অনেকেই এ খাবার খেতে চায় না।

খাদ্য সরবরাহকারি প্রতিষ্ঠান  সমতা ট্রেডা‌র্সের অপা‌রেশন ম্যানেজার এএফএম আহাসানুল হা‌বিব ব‌লেন, জেলার ৫‌টি উপ‌জেলার ৭২৩‌টি বিদ্যা‌লয় ৮৯ হাজার ১৫১ জন শিক্ষার্থী‌দের সপ্তা‌হে ৫‌ দিন টি‌ফিন দেয়া হয়। এতে কিছুটা সমস্যা হ‌তেও পা‌রে, আবার নাও হ‌তে পা‌রে। ত‌বে যারা অসুস্থ ছি‌লো তারা সুস্থ‌ হ‌য়ে‌ছে। আগামী‌তে খাদ্য সরবরাহে স‌চেতন থাকা হ‌বে।

রাজৈর প্রাথমিক শিক্ষা অফিসার গুলশানআরা সত্যতা স্বীকার করে জানান, স্কুলগুলোকে মান খারাপ খাদ্য গ্রহন না করতে নির্দেশনা দিয়েছি।

মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ. ফজ‌লে এলা‌হী বলেন, বুধবার বিকাল পর্যন্ত আমরা ৫টি বিদ্যালয়ের তথ্য পেয়েছি। সেখানে মেয়াদোত্তীর্ণ রুটি ও ডিম খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে। একটি বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী জেলা সদর হাসপাতালে চিকিৎসা নি‌য়ে‌ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হ‌লে বৃহস্প‌তিবার ঘটনাস্থল প‌রিদর্শণ ক‌রেন। এসময় খাবার সরবরাহকারী ডিলারদের সতর্ক করা হয়। এছাড়া জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে এক‌টি তদন্ত ক‌মি‌টি গঠণ করা হ‌য়েছ। তারা

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!