1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযান - Madaripur Protidin
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান 

পটুয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযান

  • প্রকাশিত : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫.২৬ পিএম
  • ২৩০ জন পঠিত

অফিস রিপোর্ট ঃ দেশের বর্তমান প্রেক্ষাপটে ভোজ্য তেল সরবরাহ ও বিতরণ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে ভোজ্য তেলের অতিরিক্ত মূল্য, অবৈধ মজুত,  কৃত্রিম সংকট রোধ, ও নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকল্পে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পটুয়াখালী জেলার বাউফল থানাধীন বগা বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে।

৮ এপ্রিল  র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পটুয়াখালী কর্তৃপক্ষের সমন্বয়ে যৌথ আভিযানিক দল দেশের বর্তমান প্রেক্ষাপটে ভোজ্য তেল সরবরাহ ও বিতরণ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে যৌথ অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ভোজ্য তেলের অতিরিক্ত মূল্য, অবৈধ মজুত, কৃত্রিম সংকট রোধ, ও নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকল্পে কাজ করে যাচ্ছে। অবৈধ মজুদ কঠোরভাবে দমন , নিয়মিত বাজার তদারকি জোরদার করার মাধ্যমে কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান ভোজ্য তেল অবৈধ মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরী করতে না পারে সেই লক্ষে পটুয়াখালী জেলার বাউফল থানাধীন বগা বন্দর ও ফেরিঘাট বাজারের ব্যবসা প্রতিষ্ঠান অভিযান পরিচালনা করে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে অবৈধ মজুদ করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় মোট ২৪,৫০০ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সচেতন নাগরিক হিসেবে অবৈধ মজুতদার সম্পর্কে  র‌্যাবকে অবগত করার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, যে কোন ধরনের অবৈধ মজুতদার, অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের  কঠোর হস্তে দমনে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী দৃঢ় প্রতিজ্ঞ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!