1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
এলাকায় অধিপত্য বিস্তারে মুকসুদপরের গ্রামে দুই গ্রুপের সংঘর্ষ।একজন নিহত, আহত ২০।বাড়ীঘর লুটপাট।। - Madaripur Protidin
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

এলাকায় অধিপত্য বিস্তারে মুকসুদপরের গ্রামে দুই গ্রুপের সংঘর্ষ।একজন নিহত, আহত ২০।বাড়ীঘর লুটপাট।।

  • প্রকাশিত : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০, ১১.৫৭ এএম
  • ৯০৮ জন পঠিত

রাজৈর প্রতিনিধি। এলাকায় প্রভাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জের মুকসুদপরের গ্রামে দুই গ্রুপের এক রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে । ঘটনাটি ঘটেছে সোমবার(২৩-১১-২০) সকাল ৮টার দিকে টেকেরহাট বন্দর সংলগ্ন মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামের। প্রতিপক্ষের হাতে মারাত্মক আহত কালাম শেখকে (২৫) রাজৈর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহত কালাম শেখ রাঘদী গ্রামের মৃত জলিল শেখের ছেলে আহতদের মধ্যে মুমুর্ষ ৬জনকে রাজৈর হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য কালাই ফকির(৪৫), আয়ুব আলী(৬০), সহিদ (৪০) কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে। ৪/৫ দিন যাবৎ রাঘদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুলের সমর্থকদের বিরোধ চলে আসছিল । মুকসুদপুর থানা ওসি আবু বকর মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে উত্তেজনা নিয়ন্ত্রনে আনা হয় । বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!