1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে স্কুলছাত্রী ধর্ষণের শিকার ॥ হাসপাতালে ভর্তি ॥ ধর্ষক বখাটে পলাতক। - Madaripur Protidin
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান 

রাজৈরে স্কুলছাত্রী ধর্ষণের শিকার ॥ হাসপাতালে ভর্তি ॥ ধর্ষক বখাটে পলাতক।

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০, ১০.১৫ পিএম
  • ৭৭৮ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি ॥
মাদারীপুরে ধর্ষণের শিকার ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) সোমবার রাতে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের হওয়ার পর বখাটে পলাতক রয়েছে। দুদিন আটকে রেখে ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে বিষ্ণু কীর্তনিয়া (২৫) নামে এক বখাটের বিরুদ্ধে। বিষ্ণু কীর্তনিয়া রাজৈর উপজেলার আমগ্রাম উত্তরপাড়া এলাকার কৃষ্ণ কীর্ত্তনীয়ার ছেলে।
পুলিশ ও নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রীর স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে বাড়ি ওঠানের টিউবওয়েলে হাত ধুতে যায় ৭ম শ্রেণির ওই শিক্ষার্থী। এ সময় ওঁৎ পেতে থাকা রাজৈর উপজেলার আমগ্রাম উত্তরপাড়ার কৃষ্ণ কীর্ত্তনীয়ার ছেলে বিষ্ণু কীর্ত্তনীয়া (২৫) তার বন্ধুর সহযোগিতায় ওই শিক্ষার্থীকে গামছা দিয়ে মুখ ও হাত বেঁধে মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে দুইদিন আটকে রেখে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। পরে কৌশলে পালিয়ে ওই স্কুলছাত্রী বাড়ি ফিরে এসে ঘটনাটি পরিবারের লোকজনকে জানালে তারা রোববার রাতে রাজৈর থানা পুলিশকে ঘটনাটি জানান এবং রাতেই বিষ্ণু কীর্ত্তনীয়াকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন ওই স্কুলছাত্রীর বাবা। মামলা হওয়ার একদিন পরে ওই স্কুলছাত্রীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ আবু সফর হাওলাদার সাংবাদিকদের জানান, ‘রাতে ধর্ষণের ঘটনা নিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়। আমরা তাকে সব ধরণের চিকিৎসা দিয়েছি। ওই কিশোরী আপতত সুস্থ আছে। আমাদের গাইনী কনসালটেন্ট ওই কিশোরীর ধর্ষণের আলামত সংগ্রহ করেছে। পরীক্ষা শেষে যথা সময়ের মধ্যে রিপোর্ট প্রদান করা হবে।’
ধর্ষণের শিকার ওই কিশোরীর মা সাংবাদিকদের বলেন, ‘আমার মেয়েকে ওই বিষ্ণু প্রায়ই উত্ত্যক্ত করতো। বার বার নিষেধ করার পরেও আমার মেয়েকে বিরক্ত করেই যাচ্ছিল। এলাকায় মাদবরদের কাছে বিষয়টি একাধিকবার বলেছি, কিন্তু কোন লাভ হয়নি। আমার মেয়েটার যে এত বড় ক্ষতি করলো আমি ওর বিচার চাই।’
অভিযোগের বিষয় জানতে চাইলে বিষ্ণু কৃর্ত্তনীয়ার বাবা কৃষ্ণ কীর্ত্তনীয়া বলেন, ‘আমার ছেলের সাথে ওই মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়েকে আমার ছেলে তুলে নেয় নাই। সে নিজ ইচ্ছায় আমার ছেলের সাথে চলে যায়। পরে মিথ্যে অভিযোগ দিয়ে আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে।’
রাজৈর থানার ওসি শেখ সাদি জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই স্কুলছাত্রীর মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি রয়েছে। অভিযুক্ত ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!