1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টাকা ছাড়া কোন সেবা মেলেনা । রাজৈরে ইউ,পি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে ৯ সদস্যের সংবাদ সম্মেলন । - Madaripur Protidin
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

টাকা ছাড়া কোন সেবা মেলেনা । রাজৈরে ইউ,পি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে ৯ সদস্যের সংবাদ সম্মেলন ।

  • প্রকাশিত : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১, ১১.০৪ পিএম
  • ৭০৮ জন পঠিত

খোন্দকার আবদুল মতিন
বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, বিভিন্ন প্রকল্পের টাকা আতœসাত ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুর রহমান টিপুর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়নের সংরক্ষিত তিন নারী সদস্যসহ ৯জন ইউ,পি সদস্য । রোববার বিকালে উপজেলার টেকেরহাট নজরুল ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
সংবাদ সম্মেলনে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ৯জন ইউ,পি সদস্যের স্বাক্ষরিত লিখিত অভিযোগ পাঠ করে শুনান আমগ্রাম ইউনিয়ন পরিষদের ৫নং ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান দীনেশ চন্দ্র বালা । তিনি জানান, বিগত ৪ বছর রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুর রহমান টিপু ইউ,পি সদস্যদের স্বাক্ষর ও সিল জাল করে বিভিন্ন প্রকল্পের টাকা উত্তোলন করেন । ভিজিএফ কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা কার্ড আমাদের নিকট থেকে চাহিদা (তালিকা) নেয়ার পরও সে তার নিজের ইচ্ছেমত তালিকা করে থাকেন । বিভিন্ন প্রকল্পে তার ইচ্ছেমত নির্দিষ্ট ২/৩ জন সদস্য দ্বারা সিপিসি নির্ধারন করে কাজ না করে টাকা উত্তোলন করেন। তিনি আমাদের ইউপি সদস্য হিসাবে কোন মূল্য্যয়ন করেন না । এমনকি ইউনিয়ন পরিষদে বিগত চার বছর আমাদের বসতে পর্যন্ত দেয়া হয়নি ।

গভীর নলকুপের জন্য বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে নলকুপ না দিয়ে প্রতারনা করেছেন । সরকারী বরাদ্ধকৃত ঘর দেয়ার নাম করে অসহায় মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন । এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান জাহিদুর রহমান টিপু সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, আমি সব কিছু সরকারী বিধিমোতাবেক করেছি । আমার কোন অনিয়ম ও দুর্নীতি প্রমান করতে পারলে যে কোন বিচার মাথা পেতে নিবো ।
রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুজ্জামান জানান, এ ধরনের একটি অভিযোগ জেলা প্রশাসকের কার্যালয়ে জমা হয়েছে । তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!