1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরের শিবচরে প্রায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারীপুরের শিবচরে প্রায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • প্রকাশিত : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৩.৫৭ পিএম
  • ৪৪৮ জন পঠিত

মাদারীপুরঃ
মাদারীপুরের শিবচরে ২০২৫-২৬ অর্থবছরে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে “কৃষিই সমৃদ্ধি” শীর্ষক এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এইচ. এম. ইবনে মিজান। উপজেলার ১৯টি ইউনিয়নের মোট ৩ হাজার ৭৫০ জন কৃষককে বিনামূল্যে শরিষা বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি করে পর্যায়ক্রমে প্রদান করা হবে বলে কৃষি অফিস সূত্র জানায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রিপন চন্দ্র ভদ্র এবং কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আফরিনা আক্তার বিনা। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার এইচ. এম. ইবনে মিজান বলেন, কৃষি আমাদের দেশের অর্থনীতির মূল ভিত্তি। কৃষকদের এই সহায়তা শুধু তাৎক্ষণিক নয়, দীর্ঘমেয়াদে উৎপাদনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!