1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শিবচর ইউএনও সহ মাদারীপুরে করোনায় আক্রান্ত ৫৭ - Madaripur Protidin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০ 

শিবচর ইউএনও সহ মাদারীপুরে করোনায় আক্রান্ত ৫৭

  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২০, ৫.১৬ পিএম
  • ১৩৮৭ জন পঠিত

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শিবচর উপজেলায় ১৭ জনসহ জেলায় ৫৭ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলা করোনায় আক্রান্তের সংখ্যা হলো ৩৫০ জন। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ৮ জুন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ২৫ নমুনা নেয় জেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে আজ ১৭ জনের করোনা পজেটিভ আছে। এরা হলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পাচ্চার ইউপি চেয়ারম্যান হাজী মো. দেলোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার গাড়ীর ড্রাইভার, শিবচর হাইওয়ে পুলিশের ৭ সদস্যসহ ১৭ জন। এছাড়াও এছাড়া রাজৈর উপজেলায় ২৩, কালকিনি উপজেলায় ১৬ সদর উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলা করোনায় আক্রান্তের সংখ্যা হলো ৩৫০ জন।
শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, গত ৮ জুন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ শিবচরের ২৫ নমুনা নেয়া হয়। আক্রান্তদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্ত মো.আসাদুজ্জামান, পাচ্চার ইউপি চেয়ারম্যান, আমার অফিসের গাড়ীর ড্রাইভার, হাইওয়ে পুলিশের ৭ সদস্যসহ আজ ১৭ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের সংক্রমনের ফলে মাদারীপুরের শিবচর উপজেলা বাংলাদেশে প্রথম লকডাউন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান সামনের সারিতে থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সর্বাত্মকভাবে কাজ করে আজ নিজেই আক্রান্ত হয়েছেন। দোয়া করি সে যেন দ্রæত সুস্থ্য হয়ে উঠে আবার মানুষের পাশে দাঁড়াতে পা রে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!