1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বিদেশী জাল নোটসহ জাল টাকার এক ব্যবসায়ী আটক - Madaripur Protidin
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

মাদারীপুরে বিদেশী জাল নোটসহ জাল টাকার এক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন, ২০২০, ৬.৫২ পিএম
  • ১৩৩০ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে বিদেশী জাল নোটসহ জাল টাকার ব্যবসায়ী সাদ্দাম শেখ (২৫) কে আটক করে র‌্যাব ৮ এর একটি টিম।
র‌্যাব ৮ শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, র‌্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বরইহাট গ্রামের মবজেল শেখের ছেলে জাল টাকার ব্যবসায়ী সাদ্দাম শেখকে আটক করে। এ সময় তার কাছ থেকে চারটি ৫০ টাকার মালয়েশিয়ার রিঙ্গিত কথিত জাল নোট উদ্ধার করা হয়। আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আসামি পেশাদার জালনোট ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকায় জাল নোট বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আটককৃতকে উদ্ধারকৃত জালনোটসহ রাজৈর থানায় হস্তান্তর করা হয়। মাদারীপুর জেলার রাজৈর থানায় একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!