1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে কাঁঠালবাড়ি নৌ-দুর্ঘটনায় ২৬জন নিহত রাজৈরে নিহত তাহের মীরের বাড়িতে চলছে শোকের মাতম - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে কাঁঠালবাড়ি নৌ-দুর্ঘটনায় ২৬জন নিহত রাজৈরে নিহত তাহের মীরের বাড়িতে চলছে শোকের মাতম

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ মে, ২০২১, ৫.২২ পিএম
  • ৬৪৩ জন পঠিত

রাজৈর প্রতিনিধি।
সোমবার সকালে শিবচর কাঁঠালবাড়ি ঘাটের অদুরে পদ্মা নদীতে নোঙর করা একটি বাল্বহেডের সঙ্গে অতিরিক্ত যাত্রীবাহী নিয়ন্ত্রনহীন স্পিডবোট সংঘর্ষে নিহত ২৬জনের মধ্যে একজন মাদারীপুর জেলার রাজৈরে তাহের মীরের বাড়িতে চলছে শোকের মাতম। নিহত তাহের মীর (৩৫) রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামের তারা মিয়ার ছেলে । মা, স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে নিয়ে তার সংসার। সে ঢাকার উত্তরায় ফার্নিচারের কাজ করতো। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলো তাহের । তাকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন সংসারের সকল সদস্য। রোববার রাতে সেহরি খাওয়ার সময় তাহের তার স্ত্রীকে মোবাইলে ফোন করে বলেছিল আমি বাড়িতে এসে ঈদের মার্কেট করে দিবো । ‘এখন আমাদের মার্কেট করে কে দিবে।’ মঙ্গলবার আমাদের সময় প্রত্রিকার এ প্রতিনিধি নিহতের বাড়ি গেলে বার-বার মুর্ছা গিয়ে এমন কথা বলেছিল নিহত তাহের মীরের স্ত্রী সুফিয়া বেগম। তিনি বলেন, ‘আমার শাশুরী হাসিনা বেগম (৬৫) ছেলে ছাব্বির মীর (১৮), বড় মেয়ে তানহা আক্তার (১৪) ও ছোট মেয়ে রাদিয়া আক্তার (৭)। আমার ছেলে মেয়েরা লেখা পড়া করে। এখন কিভাবে এদের ভরনপোষন ও লেখাপড়ার খরচ চালাবো আপনারাই বলেন।’ নিহত তাহেরের সাথে থাকা ভাগ্যক্রমে বেঁচে যাওয়া একই এলাকার মোঃ মারুফ ও সোহাগ মীর জানান, ‘সোমবার সকালে আমরা এক সাথে তিনজন বাড়িতে আসার জন্য স্পিডবোটে উঠি। এসময় স্পিডবোট চালক অনেক গাদাগাদি করে লোকজন বোঝাই করে দ্রুত গতিতে চালানোর ফলে এ দুর্ঘটনা ঘটে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!