1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মিরপুরের পাইকপাড়া থেকে ২ জন অনলাইন প্রতারক ব্যবসায়ী গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

মিরপুরের পাইকপাড়া থেকে ২ জন অনলাইন প্রতারক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ৯ মে, ২০২১, ৫.০২ পিএম
  • ৮৩০ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাব-৪ এর অভিযানে রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকা হতে ২ জন অনলাইন প্রতারক ব্যবসায়ী গ্রেফতার।
র‌্যাব -৪ জানায়, ৯ মে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর মিরপুর থানাধীন পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারণার কাজে ব্যবহৃত ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি ও মোবাইলসহ মোছাঃ লিজা (৩০), জেলা- নড়াইল, মোঃ আকাশ (২০), জেলা- নড়াইল নামের ২ প্রতারককে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত ফেইসবুকে বিভিন্ন পোশাক সামগ্রী এবং মোবাইল বিক্রয়ের উদ্দেশ্যে পেইজ খুলে সেগুলোতে বড়দের এবং ছোটদের পোশাক সামগ্রী ও বিভিন্ন মোবাইলের বিজ্ঞাপন দেখিয়ে অনলাইন ক্রেতাদের আকৃষ্ট করে। পরবর্তীতে ক্রেতারা উক্ত পোশাক সামগ্রী এবং বিভিন্ন মোবাইলের ছবি দেখে পেইজে থাকা মোবাইল নাম্বারে ফোন করে চাহিদা করলে গ্রেফতারকৃত ব্যক্তিরা উক্ত ক্রেতাদেরকে অনলাইনে পণ্য হোম ডেলিভারি করার বিষয়ে আশ্বস্ত করে এবং পণ্য পাঠানোর পূর্বেই পণ্যের মূল্য বিকাশ নাম্বারে পাঠিয়ে দিতে বলে। পরবর্তীতে চক্রটি টাকা পাওয়ার পর বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উক্ত ক্রেতাদের ঠিকানায় চাহিদাকৃত পণ্যটি না পাঠিয়ে তার বিপরীতে তারা বিভিন্ন পুরানো কাপড়ের টুকরা এবং অপ্রয়োজনীয় জিনিস পার্সেল করে পাঠিয়ে দেয়। এভাবে চক্রটি দীর্ঘদিন যাবত অনলাইনে স্বল্পমূল্যের পোশাক সামগ্রী এবং বিভিন্ন মোবাইলের বিজ্ঞাপন দেখিয়ে ক্রেতাদের আকৃষ্ট করে তাদের নিকট হতে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিলো। এভাবে তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন সাধারণ মানুষের সাথে অনলাইনে প্রতারণা করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতেও এরুপ অসাধু চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!