1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে যাত্রীদের ভিড়ের চাপে ফেরির মধ্যে ৫ জনের মৃত্যু ॥ অসুস্থ শতাধিক ॥ ২জনের পরিচয় পাওয়া গেছে - Madaripur Protidin
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান 

বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে যাত্রীদের ভিড়ের চাপে ফেরির মধ্যে ৫ জনের মৃত্যু ॥ অসুস্থ শতাধিক ॥ ২জনের পরিচয় পাওয়া গেছে

  • প্রকাশিত : বুধবার, ১২ মে, ২০২১, ৫.৩৬ পিএম
  • ৬৪০ জন পঠিত

টেকেরহাট- মাদারীপুর।
শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে এনায়েতপুরি ও শাহ পরাণ দুই ফেরিতে এক শিশু, নারীসহ ৫জন মারা গেছে। এ সময় অসুস্থ হয়েছে আরও অন্তত শতাধিক। বুধবার দুপুরে ফেরিতে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানা পুলিশ। মারা যাওয়া শিশু আনছার মাদবর (১২)। তার বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়। সে নড়িয়ার কালিকা প্রসাদ গ্রামের গিয়াসউদ্দিন মাদবরের ছেলে। বাকি ৪ জনের ২ জন মহিলা ও ২ জন পুরুষ রয়েছে। তাৎক্ষণিকভাবে নীপা বেগম নামে এক নারীর পরিচয় জানা গেছে। তার বাড়ি কালকিনি উপজেলার বালিগ্রামে। তার স্বামীর নাম আল আমিন। বাকীদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
ঘাট সূত্রে জানা গেছে, তিন নম্বর ফেরিঘাটে শাহ পরাণ নামের রোরো ফেরিটি শিমুলিয় থেকে বাংলাবাজার ঘাটে ভিড়লে নামার সময় যাত্রীদের চাপে শিশু আনছার মাদবর যাত্রীদের চাপে অসুস্থ হয়ে ফেরির পন্টুনেই মারা যায়। এরপর দুপুরে এনায়েতপুরি নামে আরো একটি ফেরি শিমুলিয়া থেকে ছেড়ে আসে। কিন্ত ফেরিটি ছাড়ার আগে দীর্ঘ সময় শিমুলিয়া ঘাট থেকে ছাড়তে দেরি করে। এছাড়া প্রচন্ড তাপদাহের কারণে এই ফেরির মধ্যে খাবার পানির সংকট চাপাচাপিতে ২ মহিলা ও ২ পুরুষ মারা যায়। নামার সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে অসুস্থ্য হয় কমপক্ষে শতাধিক যাত্রী। শিশু আনছার ও নীপা বেগম ছাড়া বাকী ৩ যাত্রীর
নাম পরিচয় এখনো জানা যায়নি। এ ছাড়া অসুস্থ্য যাত্রীদেরও পরিচয় জানা যায়নি।
গত কয়েক দিনের তুলনায় বুধবার সকাল থেকে ঢাকা ফেরৎ যাত্রী চাপ খুব বেশি।
ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে ফেরি কর্তৃপক্ষ। যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, ফেরির মধ্যে খাবার পানির অভাব ও মানুষের প্রচন্ড চাপে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। বাংলাবাজার ঘাটে ফেরি ভিড়লে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকে পদদলিত হয়। এ কারণে হতাহতের ঘটনা ঘটে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, ‘মৃত ৫ জনের ১জন শিশু, ২জন মহিলা ও ২ জন পুরুষ রয়েছে। এক শিশু ও এক নারীর পরিচয় পাওয়া গেছে। বাকী ৩জনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। আমরা তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!