1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
আশুলিয়া জুয়ার আসর থেকে তাস এবং নগদ ৫,৪৪,৬৫০ টাকাসহ ১৪ জন জুয়াড়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ - Madaripur Protidin
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান 

আশুলিয়া জুয়ার আসর থেকে তাস এবং নগদ ৫,৪৪,৬৫০ টাকাসহ ১৪ জন জুয়াড়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১, ৯.৪৯ পিএম
  • ৬০০ জন পঠিত

অফিস রিপোর্টঃ আশুলিয়া থানাধীন ডেন্ডাবর মধ্যাপাড়া এলাকায় জুয়ার আসর হতে ০৬ সেট তাস এবং নগদ ৫,৪৪,৬৫০ টাকাসহ ১৪ জন জুয়াড়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, ১০ জুন গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, আশুলিয়া থানাধীন ডেন্ডাবর মধ্যপাড়া এলাকায় কিছু অসাধু লোকজন জুয়া খেলার আয়োজন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে। এরুপ সংবাদের ভিত্তিতে ১০ জুন র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে ৬ সেট জুয়া খেলার প্লেয়িং কার্ড (তাস), ১৭ টি মোবাইল এবং জুয়া খেলার নগদ ৫,৪৪,৬৫০/-টাকাসহ ১৪ জন জুয়াড়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃতরা হলোঃ-

১। মোঃ জয়নুল ইসলাম (৩২), জেলা-গাইবান্ধা।
২। মোঃ ইউনুছ আলী (৩৬), জেলা-ঢাকা।
৩। সুবাশ চন্দ্র দাস (৩৮), জেলা-নেত্রকোনা।
৪। মোঃ আসলাম (৪২), জেলা-ঢাকা।
৫। মোঃ বাশার হোসেন (৩৮), জেলা-মানিকগঞ্জ।
৬। মোঃ কামরুল হাসান (২৯), জেলা-ঢাকা।
৭। মোঃ বাবু মিয়া (২৮), জেলা-রংপুর।
৮। মোঃ কালু মিয়া (৪০), জেলা-ঢাকা।
৯। মোঃ মহিউদ্দিন (৪৫), জেলা-বরিশাল।
১০। মোঃ আব্দুল হামিদ (৩২), জেলা-টাঙ্গাইল।
১১। মোঃ আব্দুল জলিল (৩৬), জেলা-ময়মনসিংহ।
১২। মোঃ জসিম হাওলাদার (৪৩), জেলা-বরিশাল।
১৩। মোঃ জসীম (৩২), জেলা-ঢাকা।
১৪। মোঃ কাজীম উদ্দিন (৫২), জেলা-ঢাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা উক্ত অভিযোগের সত্যতা স্বীকার করেছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে নিয়মিত জুয়া আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে র‌্যাব-৪ এর এরুপ জুয়া বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। এছাড়াও জঙ্গীবাদ, মাদক, সন্ত্রাস, অস্ত্র, খুন, ধর্ষণ, নাশকতা, স্পর্শকাতর ঘটনার রহস্য উদঘাটনসহ অন্যান্য অপরাধের পাশাপাশি অনলাইনভিত্তিক জুয়া বিরোধী অভিযান পরিচালনার ক্ষেত্রে র‌্যাব সদা সচেষ্ট।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!