1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শাজাহান এমপি রাজৈরের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন - Madaripur Protidin
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন

শাজাহান এমপি রাজৈরের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন

  • প্রকাশিত : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১, ৩.২৬ পিএম
  • ৬৮৮ জন পঠিত

খোন্দকার আবদুল মতিন
গত ৮ সেপ্টেম্বর দৈনিক আমাদের সময় পত্রিকায় নদী ভাঙ্গনের ছবিসহ সংবাদ প্রকাশ হবার পর বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি মাদারীপুরের রাজৈর উপজেলার নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন ।

শনিবার সকাল সাড়ে ৯টার সময় রাজৈর উপজেলার টেকেরহাটÑকালীবাড়ী ফিডার সড়কের গোয়ালবাথান উত্তরপাড়া নামক স্থানে প্রায় ১৫০ মিটার পাঁকা সড়কের অধিকাংশ কুমার নদে বিলীণ হওয়ার স্থানে পরিদর্শন করেন । এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী পার্থ প্রতিম সাহা ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ । মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী পার্থ প্রতিম সাহা ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে এ আমাদের সময় প্রতিনিধিকে জানান, এ ভাঙ্গন স্থানটিসহ উপজেলার অন্যান্য স্থানে ভাঙ্গন প্রতিরোধে ব্যাপক টেকসই উন্নয়নের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এখন শুধু অনুমোদনের অপেক্ষায় রয়েছে । আগামী চার মাসের মধ্যে কাজ শুরু হবে বলে আশা করছি। বর্তমানের জিও ব্যাগ ফেলে প্রাথমিকভাবে ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা করছি।

উল্লেখ্য রাজৈর উপজেলার টেকেরহাটÑকালীবাড়ী ফিডার সড়কের গোয়ালবাথান উত্তরপাড়া নামক স্থানে প্রায় ১৫০ মিটার পাঁকা সড়কের অধিকাংশ কুমার নদে বিলীণ হয়ে গেছে। গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিনদিনেই সড়কটির বেশিরভাগই নদে চলে গেছে । সড়কটি দিয়ে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেলেও বর্তমানে সড়কটির ভাঙ্গনস্থানের দুই পাশে অবস্থান করে যান চলাচল করছে । এ সড়কটি দিয়ে প্রতিদিন টেকেরহাট বন্দরসহ উপজেলা সদরে আসেন নিলখী, কবিরাজপুর ও হরিদাসদী মহেন্দ্রী ইউনিয়নের প্রায় ১৫টি গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করেন । এদিকে টেকেরহাট সংলগ্ন শংকরদী গ্রামের মুন্সী পাড়া একটি জামে মসজিদ ও লাবলু মুন্সী, কেনাল মুন্সী, তানভীর মুন্সী, তৈয়ব মুন্সী, আসমত মুন্সী, লুৎফর মুন্সী, রফিকুর মুন্সীর বসতঘরসহ প্রায় ২০টি বসতঘর নদী ভাঙ্গনের সম্মুখীন হয়ে পড়েছে । যে কোন সময় নদী গর্ভে বিলীণ হয়ে যাওয়ার আশংকা করছে স্থানীয়রা । এছাড়া বিগত কয়েক বছরে এ এলাকা থেকে প্রায় ৩০ টি পরিবারের বসত ঘর নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় অন্যাত্র গিয়ে বসবাস করছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার গুলি জানায় ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!