1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে চালককে মিষ্টি খাইয়ে অজ্ঞান করে কুমার নদের পাড়ে ফেলে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা। ইজিবাইকসহ চক্রের নারী সদস্যসহ দুইজন আটক - Madaripur Protidin
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা

রাজৈরে চালককে মিষ্টি খাইয়ে অজ্ঞান করে কুমার নদের পাড়ে ফেলে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা। ইজিবাইকসহ চক্রের নারী সদস্যসহ দুইজন আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১, ১.৪৮ পিএম
  • ৮৮৭ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর)সংবাদদাতা।।
মাদারীপুরের রাজৈরে চালককে মিষ্টি খাইয়ে অজ্ঞান করে কুমার নদের পাড়ে ফেলে রেখে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টাকালে ইজিবাইকসহ ছিনতাই চক্রের এক নারী সদস্যসহ দুইজন আটক করেছে রাজৈর থানা পুলিশ।

বুধবার রাত ৮ টার দিকে উপজেলার টেকেরহাট বন্দর থেকে ওই দুইজনকে আটক করা হয়। আটককৃত ছিনতাইকারীরা হলো রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামের মামুনের স্ত্রী শারমিন আক্তার ও মাগুরা জেলা সদরের হাজরাপুর গ্রামের রওশন মিয়ার পুত্র হৃদয় মিয়া (২৬)। ইজিবাইক চালক সোহান শেখকে (২০) গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । আটককৃত ছিনতাইকারী নারীসহ দুইজনকে বৃহস্পতিবার(৭-১০-২১) বিজ্ঞ আদালতে প্রেরন করা হয় ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাগুরা সদরের হাজরাপুর গ্রামের হৃদয় ও রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামের শারমিন স্বামী স্ত্রী পরিচয় দিয়ে শারমিনকে নিয়ে রাজৈর উপজেলার সানেরপাড় থেকে শ্রীনদী যাওয়ার জন্য সোহানের ইজিবাইক ভাড়া করে । পথিমধ্যে শাখারপাড় ব্রীজের নিকট পৌছলে চালক সোহান তালুকদারকে মিষ্টি খাওয়ালে সোহান অজ্ঞান হয়ে পড়্ ।ে এসময় সোহানকে কুমার নদের পাড়ে ফেলে দিয়ে হৃদয় নিজেই ইজিবাইক চালিয়ে টেকেরহাটে আসলে টেকেরহাটের ইজিবাইক চালকদের সন্দেহ হয় । এসময় স্থানীয় জনতা হৃদয় ও শারমিনকে ইজিবাইসহ আটক করে । পরে জনতা হৃদয়কে গনপিটুনি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এবং শারমিন আক্তার অন্তসত্ত্বা হওয়ায় গনপিটুনি থেকে রক্ষা পায় । পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুইজনকে আটক করে । ইজিবাইক চালক সোহান শেখকে (২০) গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়।

রাজৈর থানার এস আই মীর নাজমুল হোসেন জানান, তারা দুজনে স্বামী স্ত্রী নয়। প্রকৃতপক্ষে হৃদয় শারমিনের বাড়ীরপাশের ভাতিজী জামাই। আটককৃত ছিনতাইকারী নারীসহ দুইজনকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয় ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!