1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীর গলাচিপা হতে র‌্যাবের হাতে একজন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার - Madaripur Protidin
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

পটুয়াখালীর গলাচিপা হতে র‌্যাবের হাতে একজন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১, ১১.১৮ এএম
  • ১২৯৯ জন পঠিত

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প  জানায়, ২০অক্টোবর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৪:১৫ ঘটিকায় নিয়মিত টহল ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন মুরাদনগর সাকিনস্থ জনৈক হারুন ডাক্তার (৫৫), এর বসত বাড়ির দক্ষিন পাশের্^ মীরবাড়ি গ্রামী কাঁচা রাস্তার ও মুরাদ নগর এর পাঁকা পিচের তিন রাস্তার মোড়ের উপর কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়/বিক্রয় করিতেছে।

প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে আনুমানিক ১৫:৫০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর নাম হলো মোঃ তাজউদ্দিন হাওলাদার(২৫), পিতা-মৃত জয়নাল হাওলাদার, সাং-গ্রামমর্দন, ০৯নং ওয়ার্ড, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী। আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন দিনমুজুর হলেও গাঁজাই তার প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ১৬০ (একশত ষাট) গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়। কথিত গাঁজা যাহার বাজার মূল্য অনুমান ৬,৭০০/- (ছয় হাজার সাতশত) টাকা। ধৃত আসামী গলাচিপা থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত গাঁজা ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!