1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার মিরপুর ১০ থেকে বিপুল পরিমানের জাল নোট সহ ৪ জন গ্রেফতার - Madaripur Protidin
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

ঢাকার মিরপুর ১০ থেকে বিপুল পরিমানের জাল নোট সহ ৪ জন গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ৬.২২ পিএম
  • ৭১৩ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন মিরপুর-১০ এলাকা হতে বিপুল পরিমানের জাল নোট সহ ৪ জন গ্রেফতার
র‌্যাব জানায়, এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৮ নভেম্বর রাতে ডিএমপি ঢাকার মিরপুর মডেল থানাধীন মিরপুর-১০ এলাকায় অভিযান পরিচালনা করে ২৮,৫৩,০০০/- মূল্য মানের জাল নোট ও নগদ ৭০,৮৯০/- টাকা সহ ৪ জন আসামীকে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃতরা হলো মোঃ আল আমিন হোসেন (২৫), জেলা- পটুয়াখালী, মোঃ বাদশা (৪০), জেলা- পটুয়াখালী, মোঃ বাদশা মিয়া (৪৫), জেলা- বরগুনা ও মোঃ আরিফ হোসেন (৩৮), জেলা- কুমিল্লা।

অপরাধের কৌশল ও বিস্তারিতঃ
ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা তাদের নাম ঠিকানা সহ পলাতক আসামী মোঃ ছগির হোসেন @ শাহিন (৪৭) এর নাম-ঠিকানা প্রকাশ করে এবং উক্ত জাল নোট ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। মূলত এই চক্রটির মূলহোতা পলাতক আসামী মোঃ ছগির হোসেন @ শাহিন (৪৭)। সে তার অপর সহযোগী ধৃত আসামীদের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় হতে অবৈধ উপায়ে বিপুল পরিমানে জাল নোট সংগ্রহ করতো। চক্রটির মূলহোতা মোঃ ছগির হোসেন @ শাহিন (৪৭) উক্ত জাল নোট গুলো তার হেফাজতে রেখে দিত এবং পরবর্তীতে বিভিন্ন সুবিধা জনক সময় চক্রটির মূলহোতা তার সহযোগী ধৃত আসামীদের মাধ্যমে উক্ত জালনোট গুলো রাজধানী ঢাকা সহ আশে-পাশের বিভিন্ন এলাকার অসাধুু ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে প্রচুর অর্থ আয় করতো। এভাবে চক্রটির মূলহোতা কখনো ছগির আবার কখনো শাহিন পরিচয় বহন করে তার সহযোগী আসামীদের মাধ্যমে দীর্ঘদিন যাবত উক্ত জাল নোট বেচা কেনার কাজ করে আসছে।

ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, পলাতক আসামী মোঃ ছগির হোসেন @ শাহিন (৪৭) এর সাথে জাল নোট তৈরি করা বিভিন্ন লোকজনের সাথে সম্পর্ক আছে। উক্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পলাতক আসামী ছগির হোসেন @ শাহিন (৪৭) কে গ্রেফতার পূর্বক জাল টাকা তৈরির যন্ত্রপাতি উদ্ধারের জন্য র‌্যাবের জোরালো প্রচেষ্টা অব্যহত আছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!