1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কাফরুলে গুলি করে গুরুতর আহত করার চাঞ্চল্যকর ঘটনায় ১ জনকে গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

কাফরুলে গুলি করে গুরুতর আহত করার চাঞ্চল্যকর ঘটনায় ১ জনকে গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ১১.৪৬ এএম
  • ৭৩৩ জন পঠিত

অফিস রিপোর্টঃকাফরুল থানা এলাকায় গুলি করে গুরুতর আহত করার চাঞ্চল্যকর ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।
র‌্যাব জানায়, গত ৩ ডিসেম্বর ফ্ল্যাট ও জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সজিব হোসেন লিংকন (২৮)’কে কাফরুল থানাধীন শেওড়াপাড়া এলাকায় অজ্ঞাতনামা আসামিরা পেছন থেকে গুলি করে গুরুতর জখম করে। পরবর্তীতে ভিকটিম এর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ সংক্রান্তে ভিকটিমের পিতা মোঃ জিয়াউল হোসেন (৫৩) বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন। বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। ফলশ্রুতিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্য ও স্থানীয় সোর্সের সহায়তায় জানা যায় যে প্রধান সন্দেহভাজন ও মামলার এজাহার নামীয় আসামী কাফরুল থানাধীন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৪ ডিসেম্বর রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার প্রধান সন্দেহভাজন ও মামলার এজাহারে উল্লেখিত আসামী’ আরিফুজ্জামান বাবু @ গ্রীল বাবু (৪১), জেলা-ঢাকাকে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ফ্ল্যাট ও জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র পূর্ব বিরোধের জেরে উক্ত ঘটনা সংঘটিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!