1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মোহাম্মদপুর ৫ টি পৃথক ঔষধ ফার্মেসীকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত - Madaripur Protidin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন

মোহাম্মদপুর ৫ টি পৃথক ঔষধ ফার্মেসীকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ৫.৪৯ পিএম
  • ৬৫৪ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধের রহস্য উদঘাটনসহ মেয়াদ উত্তীর্ণ ঔষধ মজুদ, সংরক্ষন ও বিক্রয় করায় মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার পূর্বক অর্থদন্ড আদায়ে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

র‌্যাব জানায়, এরই ধারাবাহিকতায় ১৩ ডিসেম্বর র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এর নেতৃত্বে, মোঃ নাহিন আল আলম, ঔষধ পরিদর্শক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, ঢাকা’র সহযোগিতায় ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানাধীন কলেজ গেইট এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ঔষধ মজুদ, সংরক্ষন ও বিক্রয়ের অভিযোগে ৫ টি ফার্মেসীর মালিক/ম্যানেজারকে অর্থদন্ড প্রদান করা হয়ঃ তারা হলো

ক। মোঃ বিল্লাল হোসেন (৪০), জেলা-মুন্সিগঞ্জ, মালিক, ইসলাম ফার্মেসী’কে ২,৫০,০০০/- টাকা।
খ। মোঃ রাসেল তালুকদার (৩৫), জেলা-বগুড়া, ম্যানেজার, অনুরাগ ফার্মেসী’কে ১,০০,০০০/- টাকা।
গ। মোঃ শামীম মোল্লা (৩৭), জেলা-ঢাকা, ম্যানেজার, এসএইচ ফার্মেসী’কে ৫০,০০০/- টাকা।
ঘ। মোঃ সানোয়ার হোসেন সাগর (৩৮), জেলা-মুন্সিগঞ্জ, মালিক, বাংলাদেশ ফার্মেসী’কে ৩০,০০০/- টাকা।
ঙ। মোঃ নাজমুল ইসলাম (২৩), জেলা-জয়পুরহাট, ইনচার্জ, নাজ ফার্মেসী’কে ২০,০০০/- টাকা।

ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র‌্যাবের এ ধরনের নি¤œমানের মেয়াদ উত্তীর্ণ ঔষধ মজুদ, সংরক্ষন ও বিক্রয় কারীদের বিরেুদ্ধে র‌্যাবের ভ্রাম্যমান অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!