1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে মাদারীপুরে ‘বিজয়ী বীর সম্মাননা-২০২১’ স্মারক প্রদান - Madaripur Protidin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে মাদারীপুরে ‘বিজয়ী বীর সম্মাননা-২০২১’ স্মারক প্রদান

  • প্রকাশিত : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ৪.৪৬ পিএম
  • ৬৫১ জন পঠিত

টেকেরহাট( মাদারীপুর ) সংবাদদাতা॥
মাদারীপুরে মহান বিজয় দিবস, বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের ‘বিজয়ী বীর সম্মাননা ২০২১’ স্মারক প্রদান করা হয়েছে। একই সাথে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বুধবার সকাল ১০টায় মাদারীপুর পৌরসভার আয়োজনে পৌর চত্তরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল ও স্থানীয় সরকার মাদারীপুর-এর উপ-পরিচালক (উপ-সচিব) আজহারুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের স্বজনদের হাতে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে ১২জন শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবারকে এবং ১২জন বিজয়ী বীর মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন ‘খলিল বাহিনী’র প্রধান ও পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান খান, পৌরসভার কাউন্সিলর সাইদুল বাশার টফি ও রাজীব মাহমুদ কাওছার। প্রথম পর্বের বক্তব্য শেষে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবার ও ইতোমধ্যে যে সকল বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন তাঁদের স্বজনদের হাতে (মরণোত্তর) ‘বিজয়ী বীর সম্মাননা ২০২১’ স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা ৭১ সালে মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাদের অবদান তুলে ধরে বক্তব্য রাখেন।

দ্বিতীয় পর্বে মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুসহ ১৭২ বিজয়ীকে পুরস্কৃর করা হয়। অনুষ্ঠানে সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!