1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
উপ-নির্বাচন। রাজৈরে এমপি পুত্র ভোট কেন্দ্রের ভিতরে যাওয়া আসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ । ১০জন আহত । - Madaripur Protidin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন

উপ-নির্বাচন। রাজৈরে এমপি পুত্র ভোট কেন্দ্রের ভিতরে যাওয়া আসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ । ১০জন আহত ।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২, ২.২১ পিএম
  • ৬৪৩ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপ নির্বাচনে এমপি পুত্র আসিফ খান একটি ভোট কেন্দ্রের ভিতরে যাওয়া আসাকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ১০জন আহত । পরে খবর পেয়ে দ্রুত র‌্যাব, দাঙ্গা পুলিশ, ডিবিসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেন । এসময় জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে সুষ্ঠ ভাবে ভোট গ্রহনের আশ্বাস দেন । এঘটনা ঘটে আজ বৃহস্পতিবার মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ১০৪নং নয়াকান্দি সরকারি প্রাথামিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহনকালে।

জানাযায়, মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপ নির্বাচনে ১০৪নং নয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয় । বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এমপি শাজাহান খান পুত্র আসিফ খান তার লোকজন নিয়ে নৌকা প্রতীক রেজাউল করিম শাহিন চৌধুরীর পক্ষে ভোট কেন্দ্রে যাওয়া আসাকে কেন্দ্র করে প্রতিপক্ষ আনারস প্রতীক হাজ্বী মোঃ মহাসিন মিয়ার সমর্থক মিজানুর রহমানের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে দুই পক্ষের ধাওয়া পাল্টা ও সংঘর্ষ হয় । এ সংঘর্ষে উভয় পক্ষের ১০জন আহত হয় । মারাতœক আহত সুমন শেখ ও এনামুল হক কে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয় এবং হারুন চৌধুরী, রিপন শেখ ও সাগর হোসেন উজির স্থানীয়ভাবে চিকিৎসা নেয়। ।

এ ব্যাপারে আসিফ খান জানান, আমি পর্যবেক্ষক কার্ড নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছিলাম । আনারস প্রতীক হাজ্বী মোঃ মহাসিন মিয়ার সমর্থক মিজানুর রহমান জানান, আসিফ খান তার সাঙ্গপাঙ্গ নিয়ে ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করে জাল ভোট দেয়ার পায়তারা করছিল । আমি বাধা দিলে বাকবিতন্ড হয় ।

রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুজ্জামান জানান, জেলা প্রশাসক মহোদয়সহ আমি ঘটনরাস্থল পরিদর্শন করেছি এবং পরিস্থিতি সামাল দিতে একজন ম্যাজিষ্ট্রেটসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!