1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকেরহাটে খাস আদায় কমিটি স্থগিত ও খাস আদায় বন্ধ - Madaripur Protidin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন

টেকেরহাটে খাস আদায় কমিটি স্থগিত ও খাস আদায় বন্ধ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২, ৯.৫৯ এএম
  • ৭১৭ জন পঠিত

রাজৈর (মাদারীপুর)প্রতিনিধি।
হাই কোর্টের নির্দেশে মাদারীপুরের রাজৈর উপজেলার ঐতিহ্যবাহী ব্যবসা বানিজ্য সমৃদ্ধ টেকেরহাট বন্দরে
খাস আদায় কমিটি স্থগিত করায় খাস আদায় বন্ধ করে দিয়েছে রাজৈর পৌরসভা ।

আজ বুধবার হাইকোটের ওই নির্দেশনা মাইকিং করে উচ্ছ্বাস প্রকাশ করে রিটের আবেদনকারি পৌরসভার গরুর হাট সংশ্লিষ্ট ১নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ সাগর হোসেন উজির। খাস আদায় কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে ধরে ও কমিটি পুনগঠনের দাবী নিয়ে মহামান্য হাইকোর্টে রিট করেছিলেন তিনি (১নং ওয়ার্ডের কাউন্সীলর শেখ সাগর হোসেন উজির )। । এ কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছিল।

সুত্র জানায়, পৌরসভার গরুর হাট সংশ্লিষ্ট ১নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ সাগর হোসেন উজিরকে বাদ দিয়ে খাস আদায় কমিটি করায় কমিটিগত এ দ্বন্দ্বের কারনে দুই পক্ষের মধ্যে খাস আদায় নিয়েও বিরোধীতার সৃষ্টি হয়। ফলে উত্তেজনা বিরাজ করতে থাকে ।

পরে হাট সংশিষ্ট পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ সাগর হোসেন উজির হাইকোর্টে খাস আদায় কমিটির বিরুদ্ধে রিট পিটিশন দায়ের করেন। এরই প্রেক্ষিতে হাইকোর্ট ১/২/২২ তারিখ থেকে ওই কমিটি বাতিল ঘোষনা করে পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করেন। ১৩ ফেব্র“য়ারী পৌর মেয়র হাইকোর্টের আদেশের কপি হাতে পাওয়ার পর  বুধবার (16-2-22)ওই খাস আদায় কমিটি খাস আদায় বন্ধ রাখে। এতে হাইকোটের ওই নির্দেশনা মাইকিং করে উচ্ছ্বাস প্রকাশ করে রিটের আবেদনকারি পৌরসভার গরুর হাট সংশ্লিষ্ট ১নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ সাগর হোসেন উজির ও তার লোকজন।

মেয়র নাজমা রশিদ ও সচিব মোঃ মনিরুজ্জামান জানায়, বিধি মোতাবেক খাস আদায় কমিটি গঠন করেই খাস আদায় করছিলাম। তারপরেও আমরা ১৩ ফেব্র“য়ারী হাইকোর্টের নিদের্শনা পাওয়ার পর ওই কমিটি পুনঃগঠন করে সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়েছি। তবে স্থানীয় প্রশাসনের মোখিক অনুরোধে বিশৃংখলা এড়াতে খাস আদায় বন্ধ রেখেছি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুজ্জামান জানান, হাইকোট যেহেতু ওই কমিটি স্থগিত করেছে, সেহেতু খাস আদায়ের কেউ নেই্ । নতুন কমিটি খাস আদায় করবে॥

(সংশোধিত)#####

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!