1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালী জেলার সদর থানা হতে র‌্যাবের হাতে ০২(দুই)জন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন

পটুয়াখালী জেলার সদর থানা হতে র‌্যাবের হাতে ০২(দুই)জন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২, ১.৫০ পিএম
  • ৬৪৫ জন পঠিত

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প গত ২১ ফেব্রুয়ারী একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আনুমানিক সকাল ০৮:২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, পটুয়াখালী সদর পৌরসভার পটুয়াখালী নতুন বাস স্ট্যান্ড এর পশ্চিম পাশের্^ রিয়াজ উদ্দিন আবাসিক হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে।

প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার  মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃতে আনুমানিক সকাল ৯:৩০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ২ জন ব্যক্তিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদের নাম হলো ১। মোঃ আশরাফ খা(৪০), পিতা-মৃত ইমান আলী খা, সাং- ০৬ নং  ওয়ার্ড, পুরাতন হাসপাতাল রোড, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী এবং ২। মোঃ শাওন আকন(২৬), পিতা-মৃত মোস্তফা আকন, সাং- ০৮নং ওয়ার্ড, দামুদার কাঠি, থানা-উজিরপুর, জেলা-বরিশাল। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় একজন পোল্ট্রি ব্যবসায়ী এবং অন্য একজন বাসের কন্ট্রাক্টর হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ৯৬২(নয়শত বাষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট, ২ (এক)টি মোবাইল ফোন, ৩ (তিন)টি সীম উদ্ধার করা হয়।

কথিত ইয়াবা ট্যাবলেটের অবৈধ বাজার মূল্য ২,৮৮,৬০০(দুই লক্ষ আটাশি হাজার ছয়শত) টাকা। ধৃত আসামীদ্বয় অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়কে পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!