1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রংপুরের পীরগাছায় আত্মহত্যার প্ররোচনা মামলার ৪আসামীকে সাভার থেকে গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন

রংপুরের পীরগাছায় আত্মহত্যার প্ররোচনা মামলার ৪আসামীকে সাভার থেকে গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ২১ মার্চ, ২০২২, ৮.১৭ পিএম
  • ৭৯০ জন পঠিত

অফিস রিপোর্টঃ রংপুর জেলার পীরগাছার চাঞ্চল্যকর যুবকের ফেইসবুক লাইভে এসে আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় ০৪ জন আসামীকে সাভার এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায় গত ১ ফেব্রুয়ারি সকাল সারে ৮ দিকে রংপুরের পীরগাছা থানা এলাকায় জনৈক ইমরোজ হোসেন রনি (৩০) নামক এক যুবক ফেসবুক লাইভে গিয়ে বিষপান করে আত্মহত্যা করেন। ফেসবুক লাইভে তিনি তার আত্মহত্যার জন্য স্ত্রী, শ্বশুর, চাচা শ্বশুর ও ভায়রা ভাইসহ শ্বশুরবাড়ির আরো কিছু সদস্যকে দায়ী করেন।

ঘটনা তদন্তে জানা যায় যে, গত ৪ বছর পূর্বে একই উপজেলার পশ্চিম হাগুরিয়া হাশিম গ্রামের দিনমজুর বাদল মিয়ার মেয়ে শামীমা ইয়াসমিন সাথীকে ভালোবেসে বিয়ে করেন ভিকটিম ইমরোজ হোসেন। বিয়ের পর তাদের সংসারে এক ছেলে সন্তান জন্ম নেয়। কিন্তু বেশ কয়েক দিন যাবৎ তাদের মাঝে মনোমালিন্যের সৃষ্টি হয়। মনোমালিন্যের সূত্রধরে দেনমোহরের ৫ লাখটাকা ও ভরণপোষণ দাবি করে আসছিলেন। এক পর্যায়ে কাউকে না বলে ভিকটিমের স্ত্রী তার চাচা মুকুল মিয়ার বাড়িতে চলে যান।

ভিকটিমতার স্ত্রীকে আনতে গেলে ভিকটিমের শশুর বাড়ির লোকজন তাকে বিভিন্নভাবে অপমান-অপদস্ত করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিম ফেসবুকলাইভে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। বিষয়টি প্রিন্ট ও ইলেক্ট্রনিকস ্মিডিয়াসহ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। যার প্রেক্ষিতে র‌্যাব আসামীদের গ্রেফতারে পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে।

গোয়েন্দা অনুসন্ধানএবং স্থানীয় সোর্সের সহায়তায় জানাযায় যে, উক্ত হত্যার সাথে জড়িত কয়েকজন আসামী ঢাকা জেলার সাভার থানাধীন এলাকায় আত্মগোপনে রয়েছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮/০৩/২০২২ তারিখ অনুমান ০৫.০০ ঘটিকায় ঢাকা জেলার সাভার ধানাধীন হেমায়েতপুর একতা হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর আত্মহত্যার প্ররোচনা মামলার নিম্নোক্ত ৪ জন এজাহার নামীয় আসামী’কে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ গ্রেফতারকৃতরা হলো
মোঃ শাহজাহান ইসলাম @ বাদল (৫০), জেলা-রংপুর, মোঃ ইমদাদুল হক (৩৫), জেলা-রংপুর, মোছাঃশামীমাইয়াসমিন @সাথী (২৩) ও জেলা-রংপুর।মোছাঃবিথী আক্তার (৩০), জেলা-রংপুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা উক্ত আত্মহত্যার ঘটনায় প্ররোচনার সাথে জড়িত বলে র‌্যাবের কাছে স্বীকারোক্তি প্রদান করেছে। গ্রেফতারকৃত আসামীদেরকে রংপুর জেলার পীরগাছা থানায় হন্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!