1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে বিরোধপূর্ণ জায়গায় ঘর তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহতদের মধ্যে একজনের মৃত্যু । - Madaripur Protidin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন

রাজৈরে বিরোধপূর্ণ জায়গায় ঘর তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহতদের মধ্যে একজনের মৃত্যু ।

  • প্রকাশিত : বুধবার, ২৩ মার্চ, ২০২২, ১১.৫৬ এএম
  • ৭১১ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী গ্রামে মঙ্গলবার সকালে বিরোধপূর্ণ জায়গায় ঘর তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহতদের মধ্যে জাহাঙ্গীর শেখ (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে । ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১টার দিকে তিনি মারা যান । মৃত্যু জাহাঙ্গীর শেখ (৪৫) উপজেলার হরিদাসী মহেন্দ্রদী ইউনিয়নের মহেন্দ্রদী গ্রামে মৃত কালা মিয়া শেখের ছেলে ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রাজৈর উপজেলার হরিদাসী মহেন্দ্রদী ইউনিয়নের মহেন্দ্রদী গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে খলিল শিকদার ও ছত্তার শেখের মধ্যে বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার সকাল ১০টার দিকে বিরোধপূর্ণ ওই জায়গায় একটি পক্ষ ছত্তার শেখের ভাই রতন শেখ ঘর নির্মান করতে গেলে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির এক পর্যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট ও একটি রান্না ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে ।

এ সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২০জন আহত হয় । মারাতœক আহত জাহাঙ্গীর শেখ (৪৫), ছত্তার শেখ (৭০), তুষার মোল্লা (৩৫), আলেয়া বেগম, (৫০) ইউসুফ শেখ (৭০), রমজান (১৫), নিশী (১৯) জসিম শেখ (৩৪), ফরিদা বেগম (৫৮), শারমিন বেগম (৩০), আলেম (৩০) শহীদকে (৩৮) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয় । পরে অবস্থার অবনতি হলে গুরুতর অবস্থায় জাহাঙ্গীর শেখকে (৪৫) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । সেখানেও তার অবস্থা আরো অবনতি হলে মঙ্গলবার বিকালে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধান অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয় ।

এ ব্যাপারে রাজৈর থানার ওসি শেখ সাদিক জানান, মঙ্গলবার সকালে সংঘর্ষে আহত জাহাঙ্গীর শেখ নামে একজন রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!