1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ভেসাল পাতা বিরোধ কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা। - Madaripur Protidin
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা

রাজৈরে ভেসাল পাতা বিরোধ কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা।

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০, ৪.১৯ পিএম
  • ১০৬৫ জন পঠিত

রাজৈরে ভেসাল পাতা বিরোধ কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা।
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা। পুর্ব সত্রুতার জের ধরে এবং বাড়ীর পাশে মাছ ধরার ভেসালপাতাকে কেন্দ্র করে রাজৈরে বৃদ্ধ রুহিদাস বাড়ৈকে (৭৫) পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ প্রভাশালী সুকদেব বৈদ্য ও সমীর বৈদ্য। ঘটনাটি ঘটেছে সোমবার (২৭-৭-২০) সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার চৌয়ারীবাড়ী গ্রামে। এসময় রুহীদাসের নাতী জীবন বৈদ্য (১৫) আহত হয়। রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ, এলাকাবাসী ও স্বজনরা জানায়, সোমবার সন্ধ্যায় চৌয়ারীবাড়ী গ্রামে রুহীদাসের জায়গায় সুকদেব ও সমীর ভেসাল পাততে গেলে রুহীদাসের নাতী জীবন বাড়ৈর(১৫) বাধা দেয়। কথাকাটাকাটি একপর্যায়ে সুকদেব ও সমীর জীবন বাড়ৈকে বেদম মারপিট করে। তার (নাতী) চিৎকারে রুহীদাস এগিয়ে গেলে তাকে লোহার সাবল দিয়ে আঘাত করলে মারাত্মক আহত হয়। মুমুর্স অবস্থায় রুহীদাস বাড়ৈকে রাত ১০টার দিকে প্রথমে রাজৈর হাসপাতাল এবং পরে ১১টার দিকে আশংকা অবস্থায় ফরিদপুর মেডিকেলে নেয়া পথে সে মারা যায় । ঘটনার পর পর সুকদেব বৈদ্য ও সমীর বৈদ্য এলাকা ছেড়ে পালিয়ে যায়।
ওসি শেখ সাদী প্রাপ্ত তথ্য নিশ্চিত করে করে জানায় , অভিযুক্ত সুকদেব বৈদ্য(৪৫)ও সমীর বৈদ্যকে(৪০) গ্রেফতারে সাঁড়াশী অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!