1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে  তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়েছে - Madaripur Protidin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন

রাজৈরে  তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ৭.৫৭ পিএম
  • ৬৭৭ জন পঠিত
রাজৈর(মাদারীপুর) প্রতিনিধি ঃ
৩০ জুন বৃহস্পতিবার মাদারীপুর জেলার রাজৈর উপজেলার রাজৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার  মোঃ আনিসুজ্জামান  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এছাড়া রাজৈর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মনীন্দ্রনাথ বাড়ৈ,রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার হামিদা খানম, বাংলাদেশ বেতারের সঙ্গীতশিল্পী মোহাম্মদ মিল্লাত হোসেন,দৈনিক ইত্তেফাকের সাংবাদিক মতিন খোন্দকার,   দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক এমদাদুল হক টুটুল বিশ্বাস, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠানে সকল শ্রেণী থেকে মোট ১০০ জন শিক্ষার্থী অংশ নেন।সবাই বাল্যবিবাহ প্রতিরোধে নানামুখী কার্যক্রমের কথা জানান।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, বাল্যবিবাহ একটি ভয়ানক সামাজিক সমস্যা। এটি প্রতিরোধে আমাদের সবাইকে কাজ করতে হবে।উপজেলা প্রশাসন নিয়মিত কাজ করে চলেছে। সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে হবে।বাংলাদেশ বেতারেরউপস্থাপক সজীব দত্ত জানান অনুষ্ঠানটি গত ০৭ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে।আগামী ১৬  জুন শনিবার রাত ০৮ টা ১০ মিনিটে উপ পরিচালক  মোঃ আমিরুল ইসলামের তত্বাবধানে,সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায়  বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কন্ঠ প্রচার হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!