1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে পাওনা টাকার দায়ে স্বামী ও স্ত্রীকে কুপিয়ে জখম । স্ত্রী নিহত । স্বামী ফরিদপুর মেডিকেলে ভর্তি। ৭ জন গ্রেফতার । - Madaripur Protidin
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

মুকসুদপুরে পাওনা টাকার দায়ে স্বামী ও স্ত্রীকে কুপিয়ে জখম । স্ত্রী নিহত । স্বামী ফরিদপুর মেডিকেলে ভর্তি। ৭ জন গ্রেফতার ।

  • প্রকাশিত : সোমবার, ৪ জুলাই, ২০২২, ৪.০৬ পিএম
  • ৮০৪ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
পাশ^বর্তী গোপালগঞ্জের মুকসুদপুরে পাওনা টাকার দায়ে স্বামী ও স্ত্রীকে কুপিয়ে জখম করেছে পাওনাদার অসীম মোল্যা ও তার লোকজন। পরে গুরুতর অবস্থায় স্বামী ও স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নেয়ার পর স্ত্রী জিমি আক্তারকে (৩০) কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে এবং স্বামী নুর আলম মুন্সীকে (৩৫) উন্নত চিকিসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোচনা ইউনিয়নের পাইকদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত নুর আলমের ভাই হাবিবুর রহমান মুন্সী বাদী হয়ে ২৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করে । পরে পুলিশ তরিৎগতিতে অভিযান চালিয়ে ৭জন আসামীকে গ্রেফতার করে ৪ সোমবার বিজ্ঞ আদালতে প্রেরন করে ৭দিনের রিমান্ড চেয়ে পুলিশ আবেদন করেন ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের পাইকদিয়া গ্রামে নুর আলম পেশায় একজন কৃষক। আর্থিক সংকটের কারণে ইরি ধানের মৌসুমে চাষাবাদের জন্য একই গ্রামের হালিম মোল্যার ছেলে অসিম মোল্যার নিকট থেকে নগদ দুই লাখ টাকা ঋণ নেয়। শর্ত থাকে যে, উক্ত টাকা মৌসুম শেষে ছয় মাস পরে তাকে ফেরৎ দিবে এবং অতিরিক্ত ৫০ মণ ধান দিবে । এই টাকা নেয়ার সময় গ্রান্ডটার হিসেবে স্ত্রী জিমি আক্তারের নামের ব্যাংকের চারটি চেক অসীম মোল্যাকে প্রদান করে।

এ বছর আকস্মিক বর্ষার পানি চলে আসায় ধান সম্পূর্ণ ভাবে বিনষ্ট হয়। এতে করে ঋণ নেয়া টাকা যথাসময়ে ফেরৎ দিতে পারেনি এই দম্পত্তি। এ নিয়ে একাধিকবার তাদের মারপিট ও খুন জখম করার হুমকি প্রদান করে। স্থানীয় ভাবে একটি মৌখিক আপোষ নিষ্পত্তির মাধ্যমে আগামী ৩০শে কার্তিক ঋণ কৃত টাকা ফেরৎ দেয়ার সিন্ধান্ত হলে তারা উভয় পক্ষ মেনে নেয়। কিন্তু রোববার রাতে পাওনাদার অসীম মোল্যা পুনরায় সালিশের কথা বলে নুর আলম মুন্সী ও তার স্ত্রী জিমিকে তাদের বাড়িতে যেতে বলে। নুর আলম মুন্সী ও তার স্ত্রী জিমি আক্তার সরল বিশ্বাসে অসীম মোল্যার বাড়িতে গেলে রাত সাড়ে ১১টার দিকে অসীম মোল্যা ও তার লোকজন পূর্ব পরিকল্পিতভাবে স্বামী নুর আলম মুন্সী ও স্ত্রী জিমি আক্তারকে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর হাসপাতেল আনার আগেই জিমি আক্তারের মৃত্যু হয় এবং তার স্বামী নুর আলম মুন্সীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়। মুকসুদপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নিলয় জানান, জিমি আক্তারকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নুর আলম মুন্সীর অবস্থার অবনতি দেখে সাধারণ চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, টাকা পয়সা লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিলো, লাভে ধান দেয়ার কথা বলে ২ লাখ টাকা নিয়েছিল । সেই টাকা যথাসময় পরিশোধ না করায় সালিশের কথা বলে নুর আলম ও তার স্ত্রী জিমি আক্তারকে আসামীরা তাদের বাড়িতে ডেকে নিয়ে মারধর করলে জিমি বেগম খুন হয়। নুর আলম আহত হলে তাকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় আহত নুর আলমের ভাই হাবিবুর রহমান বাদী হয়ে ২৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করলে আমরা তরিৎগতিতে ৭ জন আসামীকে গ্রেফতার করে সোমবার বিজ্ঞ আদালতে প্রেরন করেছি এবং ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছি। বাকী আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!