1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে অগ্নিকান্ডে ৬ দোকান ভস্মীভূত । একজনের মৃত্যু - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মুকসুদপুরে অগ্নিকান্ডে ৬ দোকান ভস্মীভূত । একজনের মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ৬.১৪ পিএম
  • ৬০৯ জন পঠিত

মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাত্ঃা
গোপালগেঞ্জর মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । এ অগ্নিকান্ডে ৬ দোকান ভস্মীভূত হয়েছে। এসময় আগুন নিভাতে গিয়ে স্ট্রোক করে বাবুল লস্কর (৫৫) নামে এক দোকানদারের মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার গেড়াখোলা বাজারে এ ঘটনা ঘটে । এতে প্রায় ১০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।

স্থানীয়রা জানায়, বুধবার গভীর রাতে মুকসুদপুর উপজেলার গেড়াখোলা বাজারের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্যান্য দোকান ঘরে ছড়িয়ে পড়ে । পরে খবর পেয়ে ফায়ার সাভির্সের কর্মী ও স্থানীয়রা অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয় । এসময় ৬টি দোকান ঘর ভস্মীভূত হয় । এ ঘটনায় আগুন নিভাতে গিয়ে স্ট্রোক করে বাবলু লস্কর (৫৫) নামে এক মুদি দোকানদারের মৃত্যু হয় ।

বাজারের ব্যবসায়ি হাসান লস্কর জানান, অগ্নিকান্ডের খবর শুনে সবাই আগুন নিভাতে আসে। এ সময় মুদি দোকানদার বাবলু লস্কর তার মালামাল নিরাপদ স্থানে নেয়ার চেষ্টা করে। একাধিকবার আগুনের মধ্য থেকে মালামাল নেওয়ার পরে পা পিছলে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর টিএইচও ডাক্তার রায়হান ইসলাম শোভন জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল । তার শরীরে কোন আগুনে পোড়ার চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করো হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছেন।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সজিবুর রহমান জানান, রাত তিনটার দিকে আমরা অগ্নিকান্ডের সংবাদ পেয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় আগুন নিভাতে গিয়ে স্ট্রোক করে বাবুল লস্কর নামে একজনের মৃত্যু হয়েছে । এ অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!