1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে ইউ,পি উপ-নির্বাচন । প্রচারনার মিছিল দেয়াকে কেন্দ্র করে স্বতন্ত্র ও আওয়ামীলীগ কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫০জন আহত । নির্বাচনী ক্যাম্পসহ দোকানপাট ও মোটরসাইকেল ভাংচুর । - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মুকসুদপুরে ইউ,পি উপ-নির্বাচন । প্রচারনার মিছিল দেয়াকে কেন্দ্র করে স্বতন্ত্র ও আওয়ামীলীগ কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫০জন আহত । নির্বাচনী ক্যাম্পসহ দোকানপাট ও মোটরসাইকেল ভাংচুর ।

  • প্রকাশিত : শনিবার, ১৬ জুলাই, ২০২২, ১.১৭ পিএম
  • ৬৩৫ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
গোপালগেঞ্জর মুকসুদপুর উপজেলার বাটিকামারীতে চলতি বছর ২৬ মার্চ সড়ক দুঘটনায় বাটিকামারী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ আকরাম জাফর ফকির (৭২) মারা যাওয়ায় আগামী ২৭ জুলাই ওই ইউনিয়নে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে প্রচারনার মিছিল দেয়াকে কেন্দ্র করে স্বতন্ত্র ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় । এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০জন আহত হয়েছে। এসময় উভয় পক্ষের নির্বাচনী ক্যাম্পসহ বেশ কিছু দোকানপাট ও একাধিক মোটরসাইকেল ভাংচুর হয়। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাটিকামারী বাজারে এ ঘটনা ঘটে । আহতদের মধ্যে ১৩জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে ।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহ নাজিম উদ্দিন সড়ক দুর্ঘটনায় নিহত চেয়ারম্যান শাহ আকরাম জাফর ফকিরের ছেলে ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আগামী ২৭ জুলাই মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন উপলক্ষে শুক্রবার বিকালে স্বতন্ত্র প্রার্থী এবাদত মাতুব্বরের (আনারস) মার্কার একটি মিছিল বের করে তার কর্মী ও সমর্থকরা । এসময় মিছিলটি বাটিকামারী বাজারে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী শাহ নাজিম উদ্দিনের নির্বাচনী ক্যাম্পের সামনে আসলে উভয় পক্ষের কর্মী ও সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায় হাতাহাতি হয় ।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিকাল ৫টা থেকে রাত ৮ পর্যন্ত তিন ঘন্টা ব্যাপি সংঘর্ষে লিপ্ত হয় । এ সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৫০জন আহত হয় । মারাতœক আহত নুর ইসলাম ফকির (৫০), জাফর মিয়া (২৪), ডানু শেখ (৭০), ইসমাইল মোল্যা (১৩), আরজু মাতুব্বর (৪০), জাফর মিয়া (৭০), আফসার ভুইয়া (৬০), জাহাঙ্গীর মোল্যা (৫০), পান্নু মাতুব্বর (৫২), বিল্লাল হোসেন (৬৫), টুটুল শেখ (৩৩) ও রফিকুল ইসলামকে (২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । সংঘর্ষের সময় উভয় পক্ষের নির্বাচনী ক্যাম্পসহ বেশ কিছু দোকানপাট ও একাধিক মোটরসাইকেল ভাংচুর ও লুটপাট হয় । পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।

আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহ নাজিম উদ্দিন সড়ক দুর্ঘটনায় নিহত চেয়ারম্যান শাহ আকরাম জাফর ফকিকের ছেলে ।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, নির্বাচনী প্রচারনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় । এলাকা এখন শান্ত রয়েছে । অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!