1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালী জেলা সদর থেকে র‌্যা বের হাতে হেরোইন ব্যবসায়ী গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

পটুয়াখালী জেলা সদর থেকে র‌্যা বের হাতে হেরোইন ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ১৬ জুলাই, ২০২২, ১.৪৫ পিএম
  • ৬৭৬ জন পঠিত

অফিস রিপোর্ট ঃ পটুয়াখালী জেলার সদর থানা হতে র‌্যাবের হাতে ০১(এক)জন হেরোইন ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

র‌্যাব-৮ জানায়,     র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ১৫ জুলাই একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে   গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানাধীন ৭নং ইউপি, কালিকাপুর এর বল্লভপুর সাকিনস্থ  পায়রা ওয়েল লিমিটেড ফিলিং স্টেশন এর  পূর্ব পাশে পটুয়াখালী টু কুয়াকাটাগামী মহাসড়কের  উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ক্রয়/বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে।

প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে আনুমানিক ১৭:২০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর নাম হলে মোঃ রিয়াদ বিশ^াস(২৯), পিতা-মৃত ছোরাব বিশ^াস, মাতা-মোসাঃ মুন্নি বেগম, সাং-হোসনাবাদ, থানা-বেতাগী, জেলা-বরগুনা । ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন দিনমজুরী হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা। ধৃত আসামীর নিকট হতে ১০(দশ) গ্রাম কথিত হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কথিত হেরোইনের অবৈধ আনুমানিক বাজার মূল্য ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা। ধৃত আসামী অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত হেরোইন ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!